রোমানিয়ায় বাংলাদেশি ২৮ নাবিক
জাতীয়

সেই ২৮ নাবিক এখন রোমানিয়ায়

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান পরিচালনা করছে। দেশটির অলভিডা বন্দরে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক স্থানীয় নিরাপদ আশ্রয় থেকে প্রতিবেশী রাষ্ট্র মালদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছেছেন।

আরও পড়ুন:আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটকে পড়া ২৮ নাবিককে আমরা রোমানিয়ায় নিয়ে এসেছি। এখন তারা সেখানেই আছেন। খুব দ্রুতই তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি ইউক্রেনে নিহত নাবিকের লাশ দেশে ফেরত আনা হবে কি না—জানতে চাইলে তিনি নিশ্চিত নন বলেও জানান।

এদিকে ইউক্রেনে রুশ সামরিক হামলার প্রতিবাদে ও নিন্দায় জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের ব্যাখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি চায় বলেই ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ।

তিনি বলেন, রুশ-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনে আটকে পড়াদের দেশে ফেরানোর বিষয়ে ড. মোমেন বলেন, যাদের তথ্য আমরা জানতে পেরেছি, তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নিয়েছি এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে।

আরও পড়ুন:বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে একটি ভিডিও প্রকাশ করেছে, ইউক্রেনে একটি ক্যাম্পে ৫ বাংলাদেশি নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে । এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

আরও পড়ুন:জায়েদকে ১৮ সংগঠনের বয়কট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও রাশিয়ার সঙ্গে ব্যাংক লেনদেন বন্ধের সম্ভাবনা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি জানি না। পারমাণবিক বিদু্যত্কেন্দ্রে কোনো সমস্যা হবে না বলে আমরা আশাবাদী।

আরও পড়ুন:শ্লীলতাহানির চেষ্টায় যুবক আটক

প্রসঙ্গত, গত বুধবার ( ২মার্চ) রাতে বাংলাদেশী জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। এরপর টাগবোটের সাহাঘ্যে তাদের বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় তীরে আনা হয়। তাদের রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার ( ৫ মার্চ) তাদের রোমানিয়ায় নেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা