ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশীরা ভিসা ছাড়াই পোল্যান্ডে যেতে পারবেন
জাতীয়

বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ড যেতে পারবেন

নিজস্ব সংবাদদাতা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। দেশটিতে এ পর্যন্ত ২০৩টি হামলায় ১৩৭ জন ইউক্রেন সেনার মৃত্যুর খবর জানা গেছে।

ইউক্রেন-রাশিয়ার উত্তেজনা যখন চরমে তখন উৎকণ্ঠায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবে পার্শ্ববর্তি দেশ পোল্যান্ডে। তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে পোল্যান্ড সীমান্ত।

২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস । সংবাদ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা জানানো যাচ্ছে যে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

২) যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশীকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা যাচ্ছে।

৩) ওয়ারশস্থ বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশীদের তারা সহায়তা প্রদান করবেন।

৪) ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ , পেট্রোল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহুর্তে উক্ত বর্ডার এর দূরবর্তী এলাকায় অবস্হানরত প্রবাসী বাংলাদেশীদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্হিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা যাচ্ছে ।

এদিকে ইউক্রেনে দ্বিতীয় দিনেও চলছে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই। রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় চলছে দফায় দফায় বিস্ফোরণ।

শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) কিয়েভে ৩টি বিস্ফোরণ ঘটায় রাশিয়া বলে জানিয়েছে সিএনএন ।

ইউক্রেনের ইউনিয়ান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হেরাশচেঙ্কো বলেছেন, তিনি দুটো বিস্ফোরণের খবর পেয়েছেন। তিনি আরও জানান, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সম্ভবত।

তবে ইউক্রেন সেনাবাহিনী বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ।

প্রসঙ্গত, সরকারি হিসেবে ইউক্রেনে প্রায় ৫ শতাধিক বাংলাদেশি রয়েছেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ইউক্রেনে আটকেপড়াদের পোল্যান্ডে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্তে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইউক্রেন থেকে পোল্যান্ডে গেলে বাংলাদেশিরা ‘অন-অ্যারাইভাল ভিসা’ পাবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘সরকার ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো পক্ষের প্রতি ঢাকার সমর্থন নেই। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আশা করছি আমরা।’

আরও পড়ুন: আজ পিলখানা হত্যা দিবস

প্রতিমন্ত্রী আরও জানান, ইউক্রেনে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। ইতালি ও জার্মানি থেকে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন।

পোল্যান্ডে বাংলাদেশিদের ২ সপ্তাহ অবস্থানের খরচ বহন করবে সরকার। পোল্যান্ডে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানো হবে। পোল্যান্ড থেকে তাদের দেশে ফেরাতে চার্টার্ড বিমান পাঠানোর চেষ্টা করছে সরকার।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা