আবরার ফাহাদ রাব্বী
জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেতুর আপিল শুনানির জন্য মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম মাহমুদ সেতুর খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আপিল আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে আসামি সেতুর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী।

আরও পড়ুন: প্রকল্পে অর্থ খরচ নিয়ে জনগণ সচেতন

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল। তিনি জানান, বুয়েটের আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম মাহমুদ সেতুর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মঙ্গলবার আপিল আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এখন মামলাটির পেপারবুক তৈরি হলে আপিলের বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

এর আগে গত ১৯ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামি সেতুর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী এই আপিল করেন।

এর আগে ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: সীমান্তে বসবে অত্যাধুনিক সেন্সর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে মেহেদী হাসান রাসেল (২৪), অনিক সরকার ওরফে অপু (২২), মেহেদী হাসান রবিন ওরফে শান্ত (২৩), ইফতি মোশাররফ সকাল (২০), মনিরুজ্জামান মনির (২১), মেফতাহুল ইসলাম জিয়ন (২৩), মাজেদুর রহমান মাজেদ (২০), মুজাহিদুর রহমান মুজাহিদ (২১), খন্দকার তাবাকারুল ইসলাম অরফে তানভীর (২১), হোসেন মোহাম্মদ তোহা (২১), শামীম বিল্লাহ (২১), এএসএম নাজমুস সাদাত (২১), মুনতাসির আল জেমী (২০), মিজানুর রহমান মিজান (২২), এসএম মাহমুদ সেতু (২৪), শামসুল আরেফিন রাফাত (২১) ও মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (২০) জেল আপিল করেছেন। আর আসামি এহতেশামুল রাব্বি ওরফে তানিম (২০), মোর্শেদ উজ্জামান মণ্ডল প্রকাশ জিসান (২২) ও মুজতবা রাফিদ (২১) পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অমিত সাহা (২১), ইসতিয়াক আহমেদ মুন্না (২১), আকাশ হোসেন (২১), মুহতাসিম ফুয়াদ (২৩) ও মোয়াজ ওরফে মোয়াজ আবু হোরায়রা (২১)। তারা আপিল করেছেন কি না, তা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে ওই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা