জাতীয়

পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/ প্রাক্কলনিক
পদসংখ্যা: ৩১
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা যাবে না। এমএস ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড–১০)

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত পোর্টালে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত পোর্টালে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি দেওয়ার বিস্তারিত নিয়ম এই পোর্টালেই পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২২।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা