জাতীয়

বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেজন্য সবাই প্রচেষ্টা চালাবেন, সেটাই আমি আশা করি।’

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। সমাবেশে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব পদক তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে পদক প্রদান করা হয়েছে। আনসার-ভিডিপি একাডেমিতে মুজিব প্রাঙ্গনসহ বিভিন্ন স্থাপনারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনসারদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গি দমনে আনসার সদস্যরা ভূমিকা রাখছে। ভাষা আন্দোলনে জীবন দিয়েছে আনসার সদস্য আব্দুল জব্বার। মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দিয়েছে। দেশের সব উন্নয়ন কার্যক্রমে এলাকায় নিরাপত্তা দেয় আনসার সদস্যরা।

দেশকে এগিয়ে নিতে সবাই সম্মিলিতভাবে কাজ করবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি, যাতে দেশের উন্নয়নের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে।

আরও পড়ুন: খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেফতার

তিনি আরও বলেন, ‌‌‘আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। সবাই সম্মিলিতভাবে কাজ করবেন, সেটাই আমরা আশা করি।’

শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, এরই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি-ডেল্টা প্ল্যান ২১০০।’

আরও পড়ুন: অভিনন্দন জোয়ারে ভাসছেন মারিয়া

তিনি আরও বলেন, ‘এই ব-দ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং দেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম।’

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আনসার বাহিনী বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারেরই উন্নয়ন। প্রতিটি পরিবার স্বচ্ছলভাবে চলাচল করুক। সুন্দরভাবে বাঁচুক সেটাই আমরা চাই।

আরও পড়ুন: লিবিয়ার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা

সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ শান্তির দেশ। শান্তি থাকলেই দেশের উন্নয়ন হয়। আর দেশকে শান্তিপূর্ণ রাখতে আনসার বাহিনী সর্বদা ভূমিকা রাখছে।’

প্রধানমন্ত্রী বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমান সরকার আনসারকে সব দিক দিয়ে আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে। রেঞ্জ, জেলা, উপজেলা পর্যায়ে বাহিনীর জন্য আধুনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে আনসার বাহিনীর চাকরি স্থায়ী করার পদক্ষেপ নেয়া হয়। এখন ছয় বছর চাকরি করার পর স্থায়ী করার ব্যবস্থা করা হচ্ছে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে যথাযথভাবে ঋণ দেয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি ধরনের ঋণ বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার করোনাকালে আনসার-ভিডিপি ব্যাংকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ দেয়া হয়েছে। ব্যাংকের নিজস্ব ভবন নেই। সেই ভবন যাতে নির্মাণ হয় সে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা