জাতীয়

ডিএমপির ২৮ উপ-কমিশনার রদবদল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২৮ কর্মকর্তার দপ্তরে রদবদল করা হয়েছে।

শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির ডিসি প্রটেকশন আ.স.ম মাহতাব উদ্দিনকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ট্রাফিক দক্ষিণের ডিসি জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনায়, ট্রাফিক উত্তরের ডিসি সাইফুল ইসলামকে ডিসি ট্রাফিক উত্তরায়, ডিসি ট্রাফিক পূর্ব সাহেদ আল মাসুদকে ডিসি ট্রাফিক তেজগাঁওয়ে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) মো. মশিউর রহমানকে ডিসি ডিবি গুলশানে, ট্রাফিক পশ্চিমের ডিসি মো. জসীম উদ্দিনকে ডিসি ট্রাফিক মিরপুরে, ডিএমপির ডিসি এইচ এম আজিমুল হককে ডিসি ডিবি রমনায়, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে ডিসি ওয়ারী, ডিএমপির ডিসি গোলাম মোস্তফা রাসেলকে ডিসি ডিবি তেজগাঁও, তারিক বিন রশিদকে ডিএমপির সিটি অ্যাডামিন এন্ড লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির ডিসি মানস কুমার পোদ্দারকে ডিসি ডিবি মিরপুরে, মো. সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেশটিগেশনে, আবদুল আহাদকে ডিসি ডিবি ওয়ারী, মো.রবিউল ইসলামকে ডিসি ট্রাফিক গুলশানে, মো. মাহফুজুল ইসলামকে ট্রান্সন্যাশনাল ক্রাইমের ডিসি, মো. রাজিব আল মাসুদকে ডিসি ডিবি লালবাগ, ওয়াহিদুল ইসলামকে ডিসি ট্রাফিক মতিঝিলে, মো. আব্দুল মান্নানকে স্পেশাল অ্যাকশন গ্রুপে, কাজী শফিকুল ইসলামকে ডিবি উত্তরে।

এদেক মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে সিটি রিসার্চ এন্ড ডেভোলাপমেন্টে, মুহাম্মদ শরীফুল ইসলামকে আইসিটিতে, মো. সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারীতে, মাছুম আহমেদ ভূঁঞাকে ডিসি ক্রাইমে, মোহা. মেহেদী হাসানকে লালবাগে, মো. মোর্শেদ আলমকে সচিবলায়ের নিরাপত্তা, আ.ফ.ম আল কিবরিয়াকে সিটি-সাইবার ক্রাইম ইনভেশটিগেশনে, মিশু চাকমাকে সিটি-ইন্টিলেজেন্স এনালাইসেসে এবং মো. আসাদুজ্জামানকে ডিবি মতিঝিলে বদলি করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা