জাতীয়
কমিশনারের চিঠি ফাঁস

সাংবাদিকদের ডিএমপির তলব

সান নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক বরাবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পাঠানো একটি চিঠি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে অন্তত এক ডজন সাংবাদিককে চিঠি দেওয়া হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. শাহ আবিদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বিভিন্ন সাংবাদিককে তারিখ উল্লেখ করে ডিএমপি সদর দফতরে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

তবে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতারা বলছেন, সংবাদ প্রকাশের জের ধরে পুলিশ এভাবে কোনও সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে না। যে দফতর থেকে চিঠিটি ফাঁস হয়েছে সেখানে জড়িতদের খুঁজে বের না করে উল্টো সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সাংবাদিকরা জানান, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম আইজিপি বরাবর একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তার কার্যালয়ের ইমাম হোসেন নামে একজন যুগ্ম কমিশনারকে তিনি দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করেছেন। এমনকি অধস্তন ওই পুলিশ কর্মকর্তা কমিশনারকে পুলিশের জন্য কেনাকাটায় পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। একারণে অধস্তন ওই কর্মকর্তাকে ডিএমপি থেকে বদলি করার আহ্বান জানান কমিশনার।

এই চিঠিটি নিয়ে দেশের একাধিক প্রিন্ট ও অনলাইন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে পুলিশের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলতে থাকে। এ কারণে ডিএমপি থেকে চিঠিটি কীভাবে ফাঁস হলো তা জানার জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধানের পক্ষ থেকে অন্তত এক ডজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছে।

অনুসন্ধান কমিটির সদস্য ও ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘আমাদের ওপর অর্পিত যে দায়িত্ব তা যথাযথ পালন করতেই আমরা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়েছি। আমরা সাংবাদিকদের আসার জন্য অনুরোধ করেছি। কাউকে বাধ্য করছি না।’

সংবাদ প্রকাশের পর সংবাদ কর্মীদের ডেকে পাঠানোর বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ ধরনের ঘটনা গণমাধ্যমের পেশাগত দায়িত্বে প্রতিবন্ধকতা সৃষ্টির শামিল। তথ্য প্রকাশ ও বাক স্বাধীনতার অধিকারের পরিপন্থী। এমন পদক্ষেপ তারা নিতে পারেন না।’

তিনি বলেন, ‘যে পুলিশ কমিশনার নিজেই তার অধীনস্থ কর্মকর্তাকে দুর্নীতিবাজ চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে বদলির সুপারিশ করে চিঠি দিয়েছেন, সে কমিশনারের কাছ থেকে এটা স্ববিরোধী আচরণ। এটা কোনোভাবেই তার কাছ থেকে প্রত্যাশিত নয়। বরং গণমাধ্যমকে তার সহায়ক শক্তি হিসেবে ভাবা উচিত।’ ইফতেখারুজ্জামান বলেন, ‘পুলিশ কর্তৃপক্ষের উচিত হবে পুলিশ সদস্যদের দুর্নীতি নিয়ন্ত্রণ করা। দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব না। এটা এখতিয়ার বহির্ভূত এবং আত্মঘাতী কাজ।’

চিঠি পাওয়া একাধিক সাংবাদিক জানিয়েছেন, ডিএমপি থেকে চিঠি দিয়ে তাদের ডাকার বিষয়টিকে তারা হয়রানি মনে করছেন। এটি ভীতিকর একটি পরিবেশ তৈরি করে দিচ্ছে। যার কারণে ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতাও বাধাগ্রস্ত হবে। সোর্সরা আর গোপন তথ্য দিতে চাইবেন না। সাংবাদিকদের সংবাদ পাওয়ার অন্যতম একটি উপায় হরো সোর্স মেইনটেইন করা। ফলে সোর্সের বিষয়ে তথ্য জানতে চাওয়ার কারণে সোর্সরাও নিজের পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে থাকবেন। এতে সমাজে অন্যায়-অবিচার, ঘুষ-দুর্নীতি আরো বেড়ে যাবে। যা সার্বিকভাবে দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

জাতীয় প্রেসকাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, ‘যার দুর্নীতির ব্যাপারে রিপোর্টটি প্রকাশ হয়েছে, সেই রিপোর্টটি আমলে নিয়ে তদন্ত হওয়া দরকার ছিল। যদি মনে হয় তিনি দোষী তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি দোষী না হন, তাহলে তিনি তো প্রতিবাদ পাঠাতে পারতেন। এসব না করে সাংবাদিকদের ডেকে সোর্স জানার চেষ্টা করা হচ্ছে এটা তো সমীচীন নয়। সাংবাদিকরাতো সোর্স বলতে বাধ্য না। সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেক্ষেত্রে সাংবাদিকদের কাছে যদি সোর্সের বিষয়ে জানতে চাওয়া হয়, তাহলে এটা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় ধরণের প্রতিবন্ধকতা। এটি আসলে মেনে নেওয়া যায় না। আমার মনে এই বিষয়টি তারা উপলব্ধি করবেন।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা