জাতীয়
করোনা রেড জোন

৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করার ৪৮ থেকে ৭২ ঘণ্টা মধ্যে ওই এলাকা লকডাউন করা হবে। কিন্তু এর আগে আমাদের সুনির্দিষ্ট ম্যাপিং পেতে হবে। আমরা আশা করছি আগামী দু-তিন দিনের মধ্যে নির্দিষ্ট কোন এলাকা ‘লকডাউন’ করতে হবে তার তালিকা পেয়ে যাবো। এর ৪৮ থেকে ৭২ ঘণ্টা মধ্যে আমরা সেই নির্দিষ্ট এলাকা লকডাউন করতে পারবো।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ডিএসসিসির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় মেয়র এসব কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে এলাকা চিহ্নিত করে দেবে, আর সেখানে কাউন্সিলরদের সম্পৃক্ত করে এলাকাবাসীর যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেভাবে আমরা বাস্তবায়ন করবো। সেখানকার অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা থেকে শুরু করে নানা ধরনের কাজ সেখানে আছে। সুনির্দিষ্ট এলাকায় আমরা মাইকিং করে, জনগণকে সচেতন করে এরপর লকডাউন করবো। যে কারণে নির্দিষ্ট এলাকার তালিকা পাওয়ার পর আমাদের আরও ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে।

মেয়র বলেন, আমরা চেষ্টা করবো লকডাউন হওয়া নির্দিষ্ট সেসব এলাকার মানুষের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেভাবে পদক্ষেপ নিতে। আসলে সবার সহযোগিতা এবং সচেতনতাই পারে এই কার্যক্রম সফল করতে। সবাই যদি সচেতন এবং নিজ নিজ দায়িত্ব পালন করি, তবেই সকল কার্যক্রম সফল হবে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছি।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্তের হার বিবেচনায় ঢাকার ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করে এ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে।

ঢাকা উত্তর সিটির এলাকাগুলোর মধ্যে রয়েছে- গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, উত্তরা, মিরপুর।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে রেড জোনের জন্য সুপারিশকৃত এলাকার মধ্যে আছে- যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরীবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা