ছবি সংগৃহীত
জাতীয়

মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪২ হাজার টাকা নিয়েছেন ছিনতাইকারীরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোর ৪টায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে আসা বিল্লালের স্ত্রী ফাতেমা বেগম জানান, তেজকুনিপাড়ার ভাড়া বাসা থেকে রেললাইন দিয়ে হেঁটে কারওয়ানবাজারে মাছ কিনতে যাওয়ার পথে পিছন থেকে স্বপন (৪০) নামে এক যুবক বিল্লালকে ডেকে বলে ‘মামা ১০০, টাকা দাও’ তখন বিল্লাল দ্রুত হাঁটতে থাকে। পরে স্বপনসহ ৭ জন তাকে ঘিরে ফেলে তার পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে তার কাছে থাকা ৪২ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভোর পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মাছ ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে স্বপন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা