জাতীয়

নতুন করে দেশে এলো ২ কোটি ৪ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা থেকে দেশবাসীকে সুরক্ষা দিতে চীন থেকে আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ ভ্যাকসিন দেশেেএনেছে। মঙ্গলবার টিকার এ চালান ঢাকায় আসে।

এ টিকার খরচ বহন করবে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউনিসেফ । এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল এডিবি ও ইউনিসেফের।

এই ২ কোটি ৪ লাখ টিকা নিয়ে গত ছয় মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা বাংলাদেশে সরবরাহ করেছে। এর মধ্যে ৫ কোটি এসেছে কোভ্যাক্সের আওতায়।

এ ছাড়া বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় চুক্তিতেও বিভিন্ন দেশ থেকে বিপুল টিকা এনেছে। যেগুলো সরবরাহে সহায়তা করেছে ইউনিসেফ। ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ দ্বিতীয় ডোজ করোনার টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আর টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন। ২০২২ সালের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষের টিকা নিশ্চিতের লক্ষ্য পূরণে টিকার ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজের এই চালান সহায়তা করবে। গত ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা