জাতীয়
করোনা পরিস্থিতি

দুর্যোগ মোকাবেলায় আসছে নতুন কৌশল 

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব করোনা মহামারিতে দেশে করোনা দুর্যোগ মোকাবেলায় নতুন কৌশল আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

রোববার ১৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. ইউসুফ হারুন জানান, প্রেরিত প্রস্তাবটি সাধারণ ছুটি সংক্রান্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানীসহ দেশের যে অঞ্চল, এলাকা শহর গ্রাম মহল্লা যখনই রেড জোন হিসাবে ঘোষণা করবে সে এলাকা সাধারণ ছুটির আওতায় বলে গণ্য হবে। সে জন্য নতুন কোনো আদেশের প্রয়োজন হবে না।

অর্থাৎ রেড জোন ঘোষিত এলাকার মধ্যে কোন কর্মকর্তার বাসস্থান হলে তাদেরকে অফিসে যাওয়া লাগবে না। আবার যদি রেড জোনের মধ্যে কোন অফিস থাকে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে।

সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে।

তবে বিশ্ববিদ্যালয়, ব্যাংক বীমা ইত্যাদি ধরনের প্রতিষ্ঠান যারা নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয় তারা এ বিষয়ে আলাদা করে আদেশ জারি করবে বিচার বিভাগ।

জনপ্রশাসন সচিব জানান, সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা