জাতীয়

আব্দুল মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ব্লিঙ্কেন মুঠোফোনে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী নিজেই নিশ্চিত করেন।

এ কে আব্দুল মোমেন বলেন, প্রায় ৩০ মিনিটের আলোচনায় আগামী বছর সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে তারা কথা বলেন। এ সময় র‌্যাব এবং র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গটি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন।

জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যখন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করেন, তখন তিনি বঙ্গভবনে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালে ফোনটি ধরেন। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৩০ মিনিটের ফোনালাপের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী বছর যৌথভাবে দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে অনেকগুলো ফোরামে আলোচনা হবে। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় হবে।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, র‌্যাব গঠনের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। তাই র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অত্যন্ত অপ্রত্যাশিত। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আলোচনা হচ্ছে। অথচ এ সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র তা বাংলাদেশকে জানায়নি। অপ্রত্যাশিতভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বাংলাদেশের জন্য অসুবিধার সৃষ্টি করে।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনার কথা বলেন। তিনি আগামী বছর মানবাধিকার বিষয়ে আলাদা সংলাপ করা যায় কি না, সে বিষয়টির উল্লেখ করেছেন। অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, নতুন মার্কিন প্রশাসন মানবাধিকারের ওপর অনেক জোর দিয়েছে।

এ সময় আব্দুল মোমেন বলেন, ‘ভবিষ্যতে আমাদের অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। আপনাদের বিশেষ কিছু থাকলে আমাদের জানাবেন। আমাদের সঙ্গে আলোচনা না করে কোনো ব্যবস্থা নেবেন না। আপনার কাছে যখন আমার নম্বরটা আছে, যেকোনো সময় আপনি আমাকে ফোন করতে পারেন। ব্লিঙ্কেনও এ সময় বলেন, আপনার কোনো ইস্যু থাকলে আপনিও আমাকে সরাসরি ফোন করবেন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা