জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকা থেকে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের কাউটন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। গ্রেফতারকৃত ব্যক্তির মো. ছানোয়ার হোসেন(৩২)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কৈজুড়ীর ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আমির হামজার ছেলে।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার( এডিসি) সাইদ নাসিরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রামপুরায় অভিযান চালিয়ে আটকৃত ছানোয়ার হোসেনকে রামপুরা থেতে গ্রেফতার করে বলে পুলিশ দাবি করে।

সূত্র জানায়, মোঃ ছানোয়ার হোসেন (৩২), তার ছদ্দনাম ব্যবহার করে ব্যক্তিগত মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সাহায্যে বাংলাদেশের জাতির পিতা, মাননীয় প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা প্রচার করে আসছিল।

অভিযোগ ও তথ্যের ভিত্তিতে রোবাবার বিকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশের নেতৃত্বে রামপুরায় অভিযান চালিয়ে ডি,আইটি রোড, রিমা গ্লাস হাউসের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ ছানোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফাতার ছানোয়ার হোসেনের কাছ থেকে টিকটক নির্মাণের জন্য ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বলেন,আসামী ছানোয়ার হোসেন তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করে। আরও চাঞ্চলকর গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য এই প্রপাগান্ডামূলক ভিডিও আপলোডকারীর আরো সহযোগী সদস্যের জড়িত আছে মর্মে গ্রেফতারকৃত আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ড এর আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা