বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব
জাতীয়

নারীদের অংশগ্রহণেই অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়ন সম্ভব

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীত্বসহ নানা গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন নারীরা। সর্বোচ্চ রপ্তানিখাত তৈরি পোশাকসহ শিল্পখাতের শ্রমশক্তির অর্ধেকই নারী। এছাড়াও গ্রামীণ নারী উদ্যোক্তারাই চাঙা রেখেছেন দেশের তৃণমূলের অর্থনীতিকে। তাই বাংলাদেশের আগামীর অর্থনৈতিক পরিকল্পনাগুলোর সফল বাস্তবায়নের ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী 'বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব' এর ৩য় দিনের অনুষ্ঠানে দেয়া স্বাগত বক্তব্যে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

রাজধানীর হাতিরঝিলের অ্যামফিথিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে শুক্রবার ছিলো নারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এফবিসিসিআই সভাপতি বলেন, আজকের বাংলাদেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের সরব অবস্থানের ভিত্তি গড়ে দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় নারীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নানামুখী পদক্ষেপে সংসদে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

এফবিসিসিআই সভাপতি জানান, সারা দেশে এফবিসিসিআই এর একুশটি মহিলা চেম্বার ও অ্যাসোসিয়েশন রয়েছে। এফবিসিসিআই সব সময় নারী উদ্যোক্তাদের সহায়তা দিয়ে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ পদে যেসব নারীরা আছেন, শুধু তারাই নন, বরং তৃণমূলের নারীরাই এদেশে নারী ক্ষমতায়নের মূল কারিগর। কেননা প্রান্তিক অঞ্চলের নারীরাই ঝড়, বন্যা, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে শক্ত হাতে বারবার ঘুরে দাঁড়ায়। তারা কখনও কঠিন সময়ে হাল ছেড়ে দেননা।

তিনি বলেন, মাতৃভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলনসহ জাতীয় নানা গুরুত্বপূর্ণ আন্দোলনে নারীরা ছিলেন সামনের সারিতে। মুক্তিযুদ্ধে সম্মুখসমরে, অস্ত্রহাতে নারীরা যুদ্ধ করেছেন। যারা সরাসরি যুদ্ধ করেননি, তারাও মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন।

শুভেচ্ছা বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানান, বাংলাদেশের নারী ক্ষমতায়নে প্রক্রিয়া হিসেবে সংবিধান কমিটিতে নারীদের স্থান দিয়েছেন বঙ্গবন্ধু। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সংসদে সংরক্ষিত নারী আসনের প্রচলনও করেছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন নারী পুরুষ সম-অধিকার নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন নিশ্চিত করা যাবে। নারী পুরুষের সমতা অর্জনই বাংলাদেশের আজকের সফলতার পেছনের মূল কারণ বলে দাবি করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

অনুষ্ঠানে এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বল্প সময়ের দেশ শাসনে বাংলাদেশ উন্নয়নের পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়া শুরু করেছিলো। কিন্তু তাকে নির্মম হত্যাযজ্ঞের পর, দেশ আবার কালো অন্ধকারে নিমজ্জিত হয়। শত চক্রান্তের বাধা পেরিয়ে আওয়ামী লীগের শাসনামলে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ভারত পাকিস্তানকে আর্থ সামজিক অনেক সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এমন কি কোভিডের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে, গান ও নাচের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ দিনব্যাপী 'বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব' এর চতুর্থ দিন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নজরুল উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা