জাতীয়

দেশে আসছে নতুন দুটি এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ২০২২ সালের শুরুতে নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স চালু হতে চলেছে। এয়ারলাইন্সগুলো নাম হলো ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাসট্রা।

ফ্লাই ঢাকার আবেদন যাচাই-বাছাই করে তাদের এনওসি দেয়া হয়েছে। ফ্লাই ঢাকার মূল মালিকানায় রয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও কয়েকজন ব্যবসায়ী। এনওসির অপেক্ষায় থাকা এয়ার অ্যাসট্রার মালিকানায় রয়েছেন এক জাপান প্রবাসী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ফ্লাই ঢাকা।

এয়ার অ্যাসট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাসট্রা ২০২২ সালের জানুয়ারিতে আকাশে ওঠার জন্য প্রস্তুত। এয়ার অ্যাস্ট্রা সাতটি রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।’ তিনি আরো বলেন, বাংলাদেশের প্রথম বেসরকারী এয়ারলাইন্স অপারেটর হওয়ার কারণে এয়ার অ্যাস্ট্রা আই ও এস এ সার্টিফিকেশন পেতে আগ্রহী। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো কর্পোরেট ও ব্যবসায়িক গ্রাহকদেরদের জন্য বিভিন্ন সুবিধা চালু করবো।।’

বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া গত ২৫ বছরে দেশে ১০ বেসরকারি এয়ারলাইনস যাত্রা শুরু করলেও এখন মাত্র দুটি বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ও নভো এয়ার টিকে আছে ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা