জাতীয়

দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। সম্প্রতি তিস্তার পানি বেড়ে গেলে ডিজিটাল ব্যবস্থায় তিন হাজার স্থানীয় মানুষকে পূর্বাভাস মেসেজ দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপে দুর্যোগ মোকাবেলা করেও বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রেখেছে।'

সোমবার(২৫ অক্টোবর) বিকালে রাজধানীর গ্রীণরোডস্থ পানিভবনে ডিজিটাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশের সুফল উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তথ্য প্রযুক্তিলব্ধ জ্ঞানের বাস্তব প্রতিফলন আজকের ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে এবং ডেল্টাপ্ল্যান-২১০০ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ একটি সহায়ক শক্তির নাম।

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ বললে বিএনপি আগে টিপ্পনী কাটতো।কিন্তু আজ ডিজিটাল ব্যবস্থায় হাওরসহ সব এলাকায় আমরা সঠিক পূর্বাভাস পাঠাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবেলায় শিক্ষকের ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের সভাপতি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বক্তব্যে সারাদেশের জন্য সমন্বিত ডিজিটাল পূর্বাভাস ব্যবস্থা শক্তিশালীকরনে আশাবাদ ব্যক্ত করেন। উপসচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ। এছাড়াও এটুআই প্রোগ্রামের পলিসি উপদেষ্টা আনির চৌধুরী,বাংলাদেশ রেড ক্রিসেন্টের মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এর আগে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে গুগলের ভাইস প্রেসিডেন্ট উশি মাতিয়াস বক্তব্য রাখেন।এসময় মন্ত্রণালয় ও অধীনস্থ সকল সংস্হাপ্রধানসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,এমপি বলেন, 'করোনাকালে ৭২ লক্ষ মানুষ টেলিমেডিসিন সেবা নিয়েছে।দেশের ৭১ শতাংশ মানুষ প্লাবন সমভূমিতে বাস করে। তাই এই পূর্বাভাস ব্যবস্থা ক্ষয়ক্ষতি হ্রাসে সাহায্য করবে।'

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা