সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া
জাতীয়

সেরামের সাথে আর কোন চুক্তি নয়

নিজস্ব প্রতিবেদক: গত বছর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ করোনার টিকা কিনতে চুক্তি করে সরকার। আগাম অর্থও পরিশোধ করে। চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহের কথা থাকলেও প্রথম মাসে ৫০ লাখ ও ফেব্রুয়ারিতে ২০ লাখ টিকার পর রফতানি বন্ধ করে দেয় ভারত। সাত মাস পর আবার রফতানির অনুমতি দেওয়ায় অক্টোবরে ১০ লাখ টিকা সরবরাহ করে সেরাম। আশা করা হচ্ছে আগামী মাসগুলোতেও বাকি টিকাও আসতে থাকবে। এ প্রেক্ষাপটে নতুন করে আর টিকা সংগ্রহের পরিকল্পনা নেই বাংলাদেশের।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এই মুহূর্তে সেরামকে নতুন করে অর্ডার দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে না। আমাদের পাইপলাইনে যা আছে, তাতে জানুয়ারি পর্যন্ত সমস্যা হবে না।

ভারতের কাছে টিকা সরবরাহের শিডিউল চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামী মাসে আমরা তাদের চালান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো—প্রতি মাসে ঠিক কতগুলো টিকা তারা দেবে।

প্রতি মাসে একটি করে কনসাইনমেন্ট আসার কথা থাকলেও সেটা হয়নি। এখন আবার তা শুরু হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, অন্যান্য দেশের সঙ্গেও তাদের প্রতিশ্রুতি দেওয়া আছে। আমরা মনে করি সেটাও তারা সরবরাহ করবে।

সিনোফার্মা থেকে সংগ্রহ

চীনের সিনোফার্মা থেকে সাড়ে সাত কোটি টিকা সংগ্রহ করছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আমাদের যদি আরও টিকা লাগে তবে সিনোফার্মার যথেষ্ট সক্ষমতা রয়েছে তা সরবরাহের। যদি আমাদের প্রয়োজন অনুভূত হয় তবে যে চুক্তি করা হয়েছে সেটির অধীনে খুব স্বল্পতম সময়ের ভেতরে আমরা সংগ্রহ করতে পারব।

নতুন চুক্তি

গত চার-পাঁচ মাস আগেও কোভিড টিকার বাজার পুরোপুরি বিক্রেতাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এখন আর তা নেই। কারণ এখন অনেক সরবরাহকারী বাজারে এসেছে। সক্ষমতাও বেড়েছে। এ কারণে নভেম্বরে দামের ওপর একটি প্রভাব দেখা যাবে বলে আশা করেন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, যে টিকা আমাদের আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে লাগবে, সেটার জন্য এখন চুক্তির দরকার নেই। আমরা কিছুদিন অপেক্ষা করবো।

তিনি বলেন, যদি তারা ঠিকমতো সরবরাহ করতে পারে, তা হলে নতুন করে আলোচনা হতে পারে। সেক্ষেত্রে দাম ও অন্যান্য শর্তের বিষয়ে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য, গত মার্চে ভারতের সেরাম থেকে টিকার প্রাপ্যতা অনিয়মিত হওয়ার পরপরই বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করলে এগিয়ে আসে চীন। চীনের সিনোফার্মার কাছ থেকে প্রথমে দেড় কোটি ও পরে আরও ছয় কোটিসহ মোট সাড়ে সাত কোটি টিকা সংগ্রহের চুক্তি করেছে সরকার।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স থেকে আরও ছয় কোটি টিকা পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি পাওয়া গেছে। বাংলাদেশের ৭০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার জন্য ২৬ কোটির বেশি টিকার প্রয়োজন হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা