জাতীয়

ডিসেম্বরে চালু হবে প্রবাসী সাপোর্ট সেন্টার

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের পাশে প্রবাসী কর্মীদের জন্য একটি সাপোর্ট সেন্টার চালু করতে চায় সরকার। একইসঙ্গে প্রবাসীদের জন্য কম খরচে চিকিৎসা প্রদানের জন্য ভাটারায় একটি মেডিক্যাল সেন্টার করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী কর্মীদের জন্য ওয়েজ কল্যাণ বোর্ড কর্তৃক ‘প্রতিবন্ধী ভাতা’ প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

প্রবাসী কর্মীদের জন্য সাপোর্ট সেন্টার করা প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, যারা বিদেশে যেতে ইচ্ছুক এবং যারা বিদেশে যাবেন তাদের সহায়তা দেওয়ার জন্য এই সাপোর্ট সেন্টারটি করা হবে। আশা করি এটা ডিসেম্বরের মধ্যে চালু করতে পারবো।

প্রবাসীদের জন্য যা কিছু করা দরকার এক এক করে সরকার সব করবে আশ্বাস দিয়ে ইমরান আহমদ বলেন, আমরা প্রবাসীদের কল্যাণে একটা মেডিক্যাল সেন্টারও করবো। যেখানে প্রবাসীরা কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবেন। এটার কাজ এখনও শুরু হয়নি।

প্রবাসীদের সেবা দেওয়ার জন্য সরকার নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয় থেকে ওয়েজ কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীদের জন্য ৩৩২ কোটি টাকা প্রবাসীদের সহায়তায় খরচ করেছি। সৌদিগামীদের কোয়ারেন্টাইনে ২৫ হাজার টাকা করে দিয়েছি। আমিরাত প্রবাসীদের জন্য পিসিআর টেস্টের জন্য ১ হাজার ৬০০ টাকা করে দিচ্ছি। বিদেশ ফেরত ৯২০ জন নারী কর্মীকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রী কল্যাণ বোর্ডের মহাপরিচালককে উদ্দেশ করে বলেন, প্রবাসীদের যেসব সন্তাদের ভাতা প্রদান করা হচ্ছে, তাদের মধ্যে যেসব প্রতিবন্ধী চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক অবস্থানে ফিরতে আসতে পারবে তাদের স্থায়ী চিকিৎসার ব্যবস্থা করেন। প্রবাসীদের কল্যাণে সব সেবা অনলাইনভিত্তিক করা হচ্ছে বলেও জানান মন্ত্রী ইমরান।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, যারা বৈধভাবে বিদেশ যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জন্য কাজ করছে। আজ যাদের ভাতা দেওয়া হচ্ছে, তারা পাঁচ বছরে মোট ৬০ হাজার টাকা পাবেন। সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বর্তমানে আগের বাংলাদেশ নেই। উন্নয়নের ছোঁয়া গ্রামেও চলে গেছে, এতে প্রবাসীদের অবদান বিশেষ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা