জাতীয়

জুমার নামাজ শেষে স্লোগান

নিজস্ব প্রতিবেদক: জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে স্লোগান দিতে দেখা গেছে একদল মুসল্লিকে।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড়ে গেটের সামনে চলে আসে এসব মুসল্লি। তাদের অনেককে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগান দিতে দেখা যায়।

মুসল্লিদের কয়েকজনের হাতে ব্যানার দেখা যায়, তবে দ্রুত সামনের নিয়ে এগিয়ে যাওয়ায় সে ব্যানারে কী লেখা ছিল, তা দেখা যায়নি।

জাতীয় মসজিদের গেট থেকে বেরিয়ে মুসল্লিদের অনেককে নাইটিঙ্গেল মোড়ের দিকে যেতে দেখা যায়। সেখানে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে ঢুকে যায় তারা।

জুমার নামাজের আগে একটি গেট বন্ধ করে দেয়াকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে উত্তেজনা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে মসজিদের উত্তর পাশের একটি কেচি গেট বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় পুলিশ। ওই সময় একজন নিরাপত্তারক্ষী গেটটি বন্ধ করে দিলে নামাজ পড়তে আসা একদল মুসল্লি উত্তেজিত হয়ে পড়েন।

ওই নিরাপত্তারক্ষীকে ধাওয়াও দেয় উত্তেজিত লোকজন। ইসলামী ফাউন্ডেশনের গেটের দিকে ছুটলে নিরাপত্তারক্ষীকে রক্ষা করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এরপর থেকেই উত্তর পাশের সিড়িতে থাকা একদল মুসল্লি নানা ধরনের স্লোগান দিতে থাকেন। নামাজ শেষ হওয়ামাত্রই কিছু মুসল্লিকে দৌড়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যেতে দেখা যায়।

দূর্গাপূজার বিসজর্নকে কেন্দ্র করে জুমার নামাজের পর যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। তাদের সঙ্গে কড়া প্রহরায় দেখা যায় র‌্যাব ও বিজিবি সদস্যদের।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই পল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা থাকে। সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় অন্য সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে খিলগাঁও জোনের সহকারী কমিশনার (পেট্রোল) খন্দকার রেজাউল হাসান জুমার নামাজের আগে বলেছিলেন, ‌ অন্যান্য সময়েও শুক্রবার এ এলাকায় নিরাপত্তা বেশি নেয়া হয়। তবে আজকে আমরা আরও বেশি সর্তক রয়েছি।

‌যেহেতু কুমিল্লাতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এ নিয়ে বিভিন্ন জায়গায় উত্তেজনাও দেখা গেছে, তাই বাড়তি সতর্কতা হিসেবে আমরা বায়তুল মোকররমসহ এই এলাকায় নিরাপত্তা জোরদার করেছি।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে র‍্যাব, বিজিবির সদস্যরাও রয়েছে। তারা এই এলাকায় টহল দিচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা