ছবি: সংগৃহীত
জাতীয়

তেজগাঁওয়ে বিস্ফোরণ, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে একটি ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণ ঘটেছে। এতে দগ্ধ দুইজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) রাত নয়টার দিকে ২৭/এ পূর্ব তেজতুরী বাজারে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- ইয়াসিন তালুকদার (৩২) ও মোহাম্মদ জিতু (২৮)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, ওই দুইজন তিনতলার এক রুমে মেস ভাড়া করে থাকতেন। তারা বিস্ফোরণে দগ্ধ হয়েছেন, তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে আছে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ছয়তলা ভবনটির তিনতলায় বিস্ফোরণ ঘটেছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এসেছেন। তারাও ঘটনাটি খতিয়ে দেখছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা