জাতীয়

৭ দিনের রিমান্ডে এহসান গ্রুপের চেয়ারম্যান 

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরে মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম.মহিউদ্দিন এ আদেশ দেন।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাদী পক্ষের আইনজীবী এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, সারাদেশে প্রতারণা করে রাগিবের পরিবার ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এ কারণে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পিরোজপুরের আইনজীবীরা। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম. মহিউদ্দিনের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান ও তার সহযোগী সহযোগী আবুল বাশার খানকে (৩৭) কে রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে বিকেলে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে পিরোজপুর সদর থানা পুলিশ গ্রেফতার করে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা