জাতীয়

পদ্মা সেতুতে রেল চালু আগামী বছর

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের জুন অথবা ডিসেম্বরে পদ্মা সেতু ব্যবহার করে রেললাইন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

তিনি জানান, আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে সড়ক পরিবহন চালুর সঙ্গে সঙ্গে রেল চলাচল শুরু করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর রেলপথ স্থাপনের অংশ বাংলাদেশ রেলওয়েকে বুঝিয়ে না দিলে এই রেলপথ স্থাপনের কাজ যথাসময়ে শুরু করা যাবে না। রেলপথ যথাসময়ে স্থাপন করতে না পারলে আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু করা নিয়ে সংশয় রয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকা পানগাঁওয়ে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করছি। যদি কোনো কারণে আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব না হয়, তবে আগামী বছরের ডিসেম্বরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেলপথ অংশ চালু করার জন্য আমাদের বিকল্প চিন্তাভাবনা রয়েছে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর রেলমন্ত্রী পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শন শুরু করেন। মতবিনিময়ের সময় রেলমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা। ‌‌পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের বিভিন্ন অংশের বাস্তবায়ন অগ্রগতি এই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করা হয়।

এই প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতির বিষয়ে রেলপথমন্ত্রী মো নুরুল ইসলাম সুজন বলেন, আমি এই প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছি। তিনি বলেন, করোনাকালেও এই বড় প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে।

জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এটি বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প‌।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা