জাতীয়

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা এক অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি বলেছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বাংলাদেশ বিশ্বে রোল মডেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিশ্বের অন্যতম প্রধান নেতা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমসহ করোনাকালে অসহায়, গরীব-দু:স্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন তা সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুরের উদ্যোগে গাজীপুর জেলার ক্যানসার,কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২১৪ জন রোগীদের মাঝে জনপ্রতি পঞ্চাশ হাজার করে ০১ কোটি ০৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ১৩৮টি মসজিদ-মাদ্রাসায় ০১ কোটি ০৪ লাখ টাকার অনুদান প্রদান করা হয় এবং সমাজ কল্যাণ পরিষদ হতে ৮১টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে পঁচিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার চেক বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং উপকারভোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে আরও ২৫টির বেশি মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমানে বয়স্ক ভাতার আওতায় ৫০ লক্ষ, বিধবা ভাতার আওতায় ২১ লক্ষ ও প্রতিবন্ধীভাতার আওতায় ১৮ লক্ষ উপকারভোগী সুফল পাচ্ছেন যা বিশ্বে এক অনন্য নজির। এছাড়াও সরকারের অন্যান্য মানবিক কার্যক্রম চলমান রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা