জাতীয়
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি

মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জন নারী এবং একজন শিশু বলে জানা গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তিতাস নদীর লইসকা বিলে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর পরই সেখানে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ১২০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে লইসকা বিলে পৌছলে বিপরীত দিক থেকে বালু বোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন চালিত যাত্রীবাহি নৌকাটি ডুবে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর অনেকে নদীর তীরে উঠে। এপর্যন্ত ৭ জন নারী ও ১টি শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা