জাতীয়

চলতি মাসে দেখা যাবে মেট্রোরেল!

সাননিউজ ডেস্ক: দেশের প্রথম মেট্রোরেল চলাচলের দৃশ্য দেখতে পাবেন নগরবাসী। উত্তরার দিয়াবাড়ির ডিপো এলাকায় মেট্রোরেলের পরীক্ষা শেষ হয়েছে। এ মাসেই মূল লাইনের ভায়াডাক্টে পারফরমেন্স ট্রেস্ট শুরু হবে।

শুক্রবার (২০ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের সুনির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করিনি। তবে আমরা বলেছি, আগস্ট মাসের ভেতরেই ভায়াডাক্টের ওপরে পারফরমেন্স টেস্ট হবে। সেই টার্গেট নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

এম এ এন ছিদ্দিক বলেন, ‘এটা বৈদ্যুতিক ট্রেন। ভায়াডাক্টের ওপরে উঠতে হলে অনেকগুলো বিষয় রয়েছে। তার সঙ্গে আরও অনেকগুলো কাজ রয়েছে। সেই কাজগুলো আমরা এখন চেক করছি। এ ট্রায়াল রান খুব শতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। চেক শেষ হলেই কবে ভায়াডাক্টের ওপর ট্রেন চলবে আমরা তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবো।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা