জাতীয়

গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্র উপকৃত হবে

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনা অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। শেখ হাসিনার আমলে গণমাধ্যম মুক্ত বিহঙ্গের মত উন্মুক্ত দিগন্তে বিচরণ করে মতামত প্রকাশ করছে। এখন দাপ্তরিকভাবে কোথাও কোন সংবাদ সেন্সর করা হয় না। এর অর্থ শেখ হাসিনা চান গণমাধ্যম বিকশিত হোক। গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্র উপকৃত হবে।

শুক্রবার (২০ আগস্ট) পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (২য় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, করোনাকালে শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিসর বাড়িয়েছেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ বেষ্টনীতে অন্তর্ভুক্ত করেছেন। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তিনি গণমাধ্যমের সাংবাদিকদের অত্যন্ত গুরুত্ব দেন। করোনা সংকটের মধ্যে সাংবাদিকদের জীবন বাজি রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। কঠিনকে ভালোবাসার নাম সাংবাদিকতা। এজন্য প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এসময় তিনি আরো বলেন, "শেখ হাসিনা সরকার সংবাদমাধ্যমের গলা টিপে ধরার প্রবণতায় বিশ্বাস করে না। সংবাদমাধ্যমের গঠনমূলক সমালোচনা আমাদের এগিয়ে যেতে সহায়তা করে। আমি নিজেকে সংবাদমাধ্যমের অংশ মনে করি। আমি যতদিন এমপি-মন্ত্রী আছি শুধু ততদিন না বরং সাধারন মানুষ হিসেবে গণমাধ্যমের সাথে আন্তরিকতা, মমতা ও ভাতৃত্বের বন্ধন সব সময় রক্ষা করবো।"

কাউকে ছোট করার জন্য নিউজ করার চেয়ে বস্তুনিষ্ঠ নিউজ করা অনেক প্রয়োজন বলে এ সময় মন্তব্য করেন মন্ত্রী।

শ ম রেজাউল করিম আরো রোগ করেন, দেশের উন্নয়নে, শান্তি সুপ্রতিষ্ঠায় সামাজিক বলয়কে শিষ্টাচারপূর্ণ রাখার জন্য সবাইকে দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও পিরোজপুর প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ণ রায় চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামিম, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহাসান গাজীসহ পিরোজপুরের আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পিরোজপুর প্রেস ক্লাবের প্রাক্তন নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে পিরোজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা