জাতীয়

বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার কণ্ঠস্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার বলিষ্ঠ কণ্ঠস্বর বঙ্গবন্ধু। তাঁর অদম্য সাহস, দেশপ্রেম, মানুষের জন্য ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা সকলের জন্য অনুসরণীয়। পাশাপাশি জনগণকে কিভাবে অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত করতে হয় তা তিনি শিখিয়ে গেছেন।

তিনি স্বৈরতন্ত্রে নয়, গণতন্ত্রে বিশ্বাস করতেন। জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার শিক্ষা তিনি দিয়ে গেছেন। তাঁর সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ। এরপর তিনি জাতিকে উপহার দিয়ে গেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত 'জ্যোতির্ময় স্মৃতিতে বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় বুধবার (১৮ আগস্ট) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, ১৫ আগস্ট ১৯৭৫ জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধু চির অম্লান-চিরভাস্বর-মৃত্যুঞ্জয়ী, বাঙালি হৃদয় থেকে তিনি কখনো মুছে যাবেন না। বাঙালির অধিকার প্রতিষ্ঠার প্রতিটি ক্ষেত্রে তিনি আজীবন কাজ করে গেছেন। জমিদারি প্রথা বিরোধী আন্দোলনের সাথেও বঙ্গবন্ধু জড়িত ছিলেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে দর্শন তা বঙ্গবন্ধুর শৈশবকাল থেকেই আমরা দেখতে পাই। ছোট্টবেলার খোকা অন্যায়ের সাথে কখনো আপপোষ করতে শেখেন নি। কোন প্রলোভন তাঁকে কোনদিন লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে পিতার আদর্শে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতার বিরোধীতাকারী শক্তিকে রুখে দিয়ে বাঙালি ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, নিজ অর্থায়নে পদ্মাসেতু, শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, মাথাপিছু আয় দুই হাজার দুইশ সাতাশে উন্নীত হওয়াসহ সকল সূচকে দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়নের পথে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ আফজাল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ড. ইমরান পারভেজ অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা