জাতীয়

নৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করে যেতে চাই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, নগরপিতা হিসেবে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকে জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।

সোমবার (৯ আগস্ট) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় কর্মহীন পরিবহণ শ্রমিক এবং দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

অনুষ্ঠানে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবেই আজ এই বাস টার্মিনালে কর্মহীন পরিবহণ শ্রমিক এবং দুঃস্থ মানুষ মোট ১ হাজার ৫ শত জনের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবন সম্বলিত ত্রাণসামগ্রীর ১ হাজার ৫ শত প্যাকেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বসাধারণের কল্যাণে জরুরী সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে। অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজধানীর গাবতলীতে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবৈধ দখলদারদের নামে কোন বৈধ নোটিশ ইস্যু করা হবে না, বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হবে।

প্রধান অতিথি হিসেবে নিজের বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র কর্মহীন পরিবহণ শ্রমিক এবং দুঃস্থ মানুষের হাতে ত্রাণসামগ্রীর প্যাকেট তুলে দেন।

এসময় অনুষ্ঠানে ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, ঢাকা-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আগা খান মিন্টু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো।। ওসমান আলী, বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা