জাতীয়

দক্ষিণে জরিমানা ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উত্তর যাত্রাবাড়ীর এশিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, মুগদা আইডিয়াল স্কুলের নির্মাণাধীন ভবন এবং ডিসেন্ট হাউজিং ও আসকন হাউজিং নামীয় দুটি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনসহ মোট ১৮টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ৪ লক্ষ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ অগাস্ট) দক্ষিণ সিটি করপোরেশনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিযানসমূহ পরিচালনা করেন।

দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর রমনা ও ধানমন্ডিতে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর বনশ্রীতে মোহাম্মদ আলমগীর হোসেন ও মুগদায় বিকাশ বিশ্বাস অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস "মুগদা আইডিয়েল স্কুল" এর অভ্যন্তরে নির্মাণাধীন একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৫ এর উত্তর সায়েদাবাদ, দক্ষিণ সায়েদাবাদ ও যাত্রাবাড়ি পার্কে শাহিন রেজা এবং মীর হাজীরবাগ ও উত্তর যাত্রাবাড়ীতে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া অভিযান পরিচালনা করেন।

অঞ্চল-৮ এর ডগাইর, মাহমুদনগর ও সাইনবোর্ড এলাকায় কাজী হাফিজুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অঞ্চল-১ এর মেরীনা নাজনীন কলাবাগান, সেগুনবাগিচা ও হাজারিবাগে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৪২২টি বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় মোট ৬৭১টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ১৮টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান হতে ১৮টি মামলায় সর্বমোট ৪ লক্ষ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া বলেন, আজকের অভিযানে উওর যাত্রাবাড়ীর 'এশিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার'-কে ৯০ হাজার এবং আবাসন উন্নয়নকারী 'ক্রিসেন্ট হাউজিং' ও 'আসকান হাউজিং' এর নির্মাণাধীন দুটি ভবনের প্রতিটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রামপুরা বনশ্রীর অভিযানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উপস্থিত ছিলেন। অভিযান সম্পর্কে রাসেল সাবরিন বলেন, সেখানে একটি বাড়ির ছাদে ও আরেকটি বাড়ির বেজমেন্টে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়ায় প্রতিটি বাড়িকে ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে আরও ২৩টি স্থাপনা ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করা হয় এবং সেসব বাড়ির মালিককে সতর্ক করা হয়।

এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা