জাতীয়

নারীদের নিরাপত্তায় বাসে বসছে সিসি ক্যামেরা

নারীদের নিরাপত্তায় বাসে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রাথমিকভাবে ঢাকার চারটি এলাকায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। চলতি বছরে ৫০টি এবং পরবর্তীতে ১৫০টি বাসে সিসি ক্যামেরা বসানো হবে।পর্যায়ক্রমে সব গণপরিবহনে সিসি ক্যামেরা বসানো হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে দিপ্ত ফাউন্ডেশন। ক্লোজ সার্কিড ক্যামেরাগুলো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও দিপ্ত ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকবে। সেখান থেকে ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এ নিয়ে মানুষকে সচেতন করতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার রাজধানীতে গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এই উদ্যোগের ফলে কর্মজীবী নারা বেশি উপকৃত হবেন বলে মনে করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াতা নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি রুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।গণপরিবহনে এসব ভ্রাম্যমাণ আদালতের ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা থাকবে, যেন প্রয়োজনে যোগাযোগ করা যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা