জাতীয়

ক্ষতির আশঙ্কায় বড় গরু ছাড়ছেন ব্যাপারীরা

নিজস্ব প্রতিবেদক: প্রচুর গরুর তুলনায় ক্রেতা কম থাকায় শেষ দিনে নেমেছে গরুর দাম। শেষ মুহূর্তে লোকসানে গরু বিক্রি করে ব্যাপারীরা বাড়ির পথ ধরছেন। তারা বলছেন, গতবার লাভ হলেও চলতি বছর লোকসানের মুখ দেখতে হচ্ছে। এবার অনলাইনে গরু বিক্রি বাড়ায় এমন দশা হয়েছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকায় বড় গরুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা।

মঙ্গলবার (২০ জুলাই) গাবতলী গরুর হাট ঘুরে দেখা গেছে, কিছুক্ষণ পর পর হাটে আসছে গরুবাহী ট্রাক। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আগেভাগে বেশি গরু বিক্রি হওয়ায় হাটে নেই পর্যাপ্ত ক্রেতা। ব্যাপারীরা বলছেন, দাম পড়ে যাওয়ায় শেষ মুহূর্তে লাভ না করেই গরু ছাড়ছেন তারা।

আটদিন আগে মাঝারি আকারের ১২টি গরু এনেছিলেন শুভ নামের এক ব্যাপারী। কেরানীগঞ্জের এই ব্যাপারী জানান, প্রথম তিন-চারটা গরুর ভালো দাম পেলেও বাকিগুলোতে কম দাম বলছেন ক্রেতারা।

তিনি বলেন, আমার গরুগুলো ৭০ থেকে ৮০ হাজার হলেই ছেড়ে দিচ্ছি। কিন্তু এখন ৫০-৫৫ এর ওপর কেউ বলছে না। গত রোববার পর্যন্ত দাম ভালো বলেছে। অনেকগুলা গরু লোকসানে বিক্রি করেছি। এখনও ছয়টা গরু আছে।

গতকাল মানিকগঞ্জ থেকে পাঁচটা গরু এনেছেন জয়নাল আবেদিন। এর মধ্যে তিনটি গরু বিক্রি করে ২০ হাজার টাকা লোকসান হয়েছে বলে জানান তিনি। জয়নাল বলেন, গতকালের চেয়ে আজ দাম আরও কম বলছে, কিন্তু কী করার গরু বিক্রি করেই যেতে হবে।

বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা

ব্যাপারীরা বলছেন, বাজারে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। ৫০ থেকে ৭০ হাজার টাকায় মাঝারি মানের গরু মিলছে। তবে বেশি দামের গরুর ক্রেতা একদম কম। বড় গরুতে ৭০-৮০ হাজার টাকা দাম কম বলা হচ্ছে।

নাটোর থেকে ‘রাজা’ ও ‘বাদশা’ নামে দুটি গরু নিয়ে গত রোববার হাটে এসেছেন সানোয়ার নামে এক ব্যাপারী। প্রথমে দুই গরু সাড়ে সাত লাখ টাকা দাম চাইলেও এখন ছয় লাখ টাকা হলেই ছেড়ে দিতে চান তিনি।

সানোয়ার বলেন, গরুগুলোতে ১৫ মণের বেশি মাংস আছে। কিন্তু কেউই দুই লাখের ওপর বেশি দাম বলছেন না। এগুলার পেছনে প্রতিদিন ২০০ টাকা খরচ আছে। দুই লাখ ৯০ এর নিচে ছাড়ব না।

বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ লাভলু বলেন, সকাল ৯টায় এসেছি। ৪০-৫০টা গরু দেখেছি। পরে এক লাখ টাকা দিয়ে গরু নিলাম।

তিনি বলেন, আমরা খাপ খাইয়ে উঠতে পারছি না। লকডাউনের মধ্যে কোরবানি দিতে হচ্ছে। দাম অন্যদিনের তুলনায় কম। তবে ছোট ও মাঝারি মানের গরুর দাম একটু বেশি। ছেলের আবদারে এবার বড় গরু কিনতে হলো।

শনিবার সিরাজগঞ্জ থেকে ৫০টা গরু এনেছিলেন মো. হামিদ। গত দুদিনে গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা থাকলেও আজ সকাল থেকেই দুশ্চিন্তায় পড়েছেন। আজ প্রচুর গরু। রাস্তায়ও গরু বেচাকেনা চলছে। রোববার যে গরুর জন্য ক্রেতারা ৫০ হাজার টাকা দাম বলেছিলেন আজ একই গরুর জন্য ১০-১৫ হাজার টাকা কম দাম চাচ্ছেন। হাটে অনেক গরু থাকায় ক্রেতারা অনেক বেশি দরদাম করছেন। এই বছরও লোকসানের আশঙ্কা করছেন তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা