জাতীয়

বিএসএমএমইউতে পাঁচ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতারণার অভিযোগে পাঁচ দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে।

সোমবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত আনসার বাহিনীর এপিসি মো. সাহিদুল ইসলাম বটতলা থেকে তাদের আটক করেন। পরে উপাচার্য অধ্যাপক ডা. মো. সারফুদ্দিন আহমেদের নির্দেশে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটক প্রতারকরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার উজ্জ্বল, গাজীপুর সদরের জয়দেবপুরের মো. ইয়াকুব ইসমাইল, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মো. জয়নাল আবেদীন, যশোর জেলার মনিরামপুর উপজেলার মো. রবিউল ইসলাম এবং টাঙ্গাইল জেলার ঘাটাইলের ফিরোজ।

সংশ্লিষ্টরা জানান, গোপন সূত্রে খবর পেয়ে আনসার সদস্যরা সেখান থেকে তাদের আটক করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা