জাতীয়

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীসহ নিহত ১২

কূটনৈতিক প্রতিবেদক: তুরস্কের পূর্বাঞ্চলের একটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৬ জন। বাংলাদেশ ছাড়াও বাসটিতে আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিলেন।

রোববার (১১ জুলাই) সকালে ইরান সীমান্তের কাছে ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় গাড়িটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই তরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) থেকে চিকিৎসক দল, দমকল বাহিনী, নিরাপত্তা বাহিনী ও জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাসের মালিককে গ্রেফতার করা হয়েছে। তবে ভুক্তভোগীদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। কোন দেশের কত জন মারা গেছেন, সেটিও এখনো জানা যায়নি।

ইউরোপে প্রবেশের জন্য তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। এভাবে তুরস্ক হয়ে বহু অভিবাসী ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করেছে। যাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখক বাংলাদেশি রয়েছে যারা তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। এসব অভিবাসী প্রত্যাশীরা জীবনঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দেয়। আবার অনেকে মিনিবাস ও ট্রাকে করে ইউরোপ প্রবেশের চেষ্টা করে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা