জাতীয়

জনশূন্য নিউমার্কেট এলাকা

জাহিদ রাকিব

সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনে রাজধানীর নিউমার্কেট এলাকার রাস্তাঘাটে নেই কোনো মানুষের চিহ্ন।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে শহরের রাস্তাগুলো ছিল একেবারেই ফাঁকা। সেই ফাঁকা রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা নিউমার্কেট এলাকা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় দুই-একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া চোখে পড়েনি অন্যান্য যানবাহনের। মার্কেটসহ ফুতপাতের দোকান বন্ধ রয়েছে । মার্কেট এলাকাজুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা।

নিউমার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে চা বিক্রি করেন তফুর আহম্মেদ। তিনি বলেন, আগে চা পান বিক্রি করতেন দৈনিক ৭০০/৮০০ টাকা। লকডাউনে এখন বিক্রি হয় ১৫০-২০০ টাকার মতো ।

নিউমার্কেট এলাকার রিকশা চালক ওয়াহেদুল ইসলাম বলেন, ' গ্রামে বউ পোলাপাইন অনেক কষ্টে আছে। গত তিন দিন কোন আয় ইনকাম নাই। যে কয়টেকা ইনকাম হয় তা দিয়ে নিজের খরচ চালাতে পারিনা। বউ পোলাপাইনরে কি পাঠামু,।

মার্কেটের সামনে দিয়ে হেটে যাচ্ছেন পথচারী ইকবাল হোসেন। তিনি বলেন হরতাল অবোরধেও এই এলাকায় দোকান পাট খোলা থাকে। কিন্তু লকডাউনের কারনে সব বন্ধ।

উল্লেখ্য, সরকার করোনা মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করে গত বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আর প্রজ্ঞাপনে বলা হয় সারাদেশের সকল মার্কেট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোন মানুষ ঘর থেকে বের হতে পারবে না ।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা