জাতীয়

সিলেটের শিশুরাই বেশি দরিদ্র 

ফারুক আহমাদ আরিফ: দেশের আটটি বিভাগের মধ্যে সিলেটের শিশুরাই সবচেয়ে বেশি দরিদ্র্য। এখানকার শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ৬৬ দশমিক ৪ শতাংশই দারিদ্র্যের শিকার বলে একটি জরিপে উঠে এসেছে। অপরদিকে দেশে মোট ৬ কোটি ৫১ লাখ মানুষ দরিদ্র বলেও তাতে উল্লেখ করা হয়।

সরকারি সংস্থা পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জিইডির ‘স্ট্রেনদেনিং দ্য সোশ্যাল পলিসিজ ফর চিলড্রেন অন এ মিডল ইনকাম ইকোনমি’ শীর্ষক প্রকল্পের আওতায় বহুমাত্রিক দারিদ্র্যের সূচকে (এন-এমপিআই) এবং বহুমাত্রিক শিশু দরিদ্রসূচক (সি-এমপিআই) প্রতিবেদনটি তৈরি করে। এতে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং অক্সফোর্ড প্রভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওপিএইচআই) আর্থিক ও কারিগরি সহায়তা দেয়।

জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আর্থ-সামাজিক খাতের মোট ১১টি সূচকের মাধ্যমে এমপিআই ও সি-এমপিআই তৈরি করতে শিশু অধিকার সংক্রান্ত চারটি সূচকও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সূচকের মাধ্যমে প্রণয়ন করা এমপিআই বা সি-এমপিআইর মান শূন্য থেকে ১ পর্যন্ত হতে পারে। এ সূচকের মান শূন্যের যত কাছাকাছি হবে, বহুমাত্রিক দারিদ্র্য হবে তত কম। আর এর মান ১ এর কাছাকাছি গেলে বহুমাত্রা দারিদ্র্য বেশি হবে।

শিশুদের অগ্রাধিকার দিয়ে তৈরি প্রতিবেদনটিতে বলা হয়, ১৭ বছর পর্যন্ত বয়সী শিশু আছে এমন খানার ৫৭ শতাংশই বহুমাত্রিক দারিদ্র্য মোকাবিলা করছে। সে হিসাবে শিশু রয়েছে এমন খানায় দারিদ্র হার ২১ শতাংশীয় পয়েন্ট বেশি। শিশু রয়েছে এমন খানাগুলোতে সি-এমপিআই দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২৬ পয়েন্টে যা জাতীয় এমপিআই শূন্য দশমিক ১৬৮ থেকে অনেক বেশি। একইভাবে শিশুদের খানাগুলোতে বহুমাত্রিক দারিদ্র্যের গড় হার ৫৭ শতাংশ, যা জাতীয় গড় হারের চেয়ে ২১ শতাংশীয় পয়েন্ট বেশি। শিশু রয়েছে এমন নারীপ্রধান পরিবারে সি-এমপিআই শূন্য দশমিক ১৯৯ পয়েন্ট, যা পুরুষপ্রধান খানার শূন্য দশমিক ২২৮ পয়েন্ট থেকে অনেক কম।

প্রতিবেদনে বলা হয়, কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার হচ্ছে। শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের সি-এমপিআই শূন্য দশমিক ২৮৫ পয়েন্ট। আর এই বয়সী শিশু রয়েছে এমন পরিবারগুলোর ৬৮ দশমিক ৭ শতাংই দারিদ্র্যের শিকার। অন্যদিকে ১৬-১৭ বছর বয়সী শিশু রয়েছে এমন পরিবারে সি-এমপিআই শূন্য দশমিক ২৮৫ পয়েন্ট। আর এমন পরিবারে দারিদ্র্যের হার ৪৫ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের শিশুরা ৬৬ দশমিক ৪ শতাংশই দারিদ্র্যের শিকার।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ৩৬ দশমিক ১ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। এ হার শহরে ২৩ দশমিক ২ শতাংশ ও পল্লী অঞ্চলে ৩৯ দশমিক ৭ শতাংশ। বহুমাত্রিক দারিদ্র্য মানুষের ৮৬ দশমিক ১ শতাংশই বাস করেন গ্রামে। ​বিবিএস’র হিসাবে দেশে ২০২১ সালে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৩ লাখে। এ হিসাবে বহুমাত্রিক দারিদ্র্যের সংখ্যা ৬ কোটি ৫১ লাখ।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পর্যায়ে এমপিআই দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৬৮ পয়েন্টে। পল্লী এলাকায় এ হার শূন্য দশমিক ১৮৫ ও শহরে শূন্য দশমিক ১০৬ পয়েন্ট।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)র মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সাথে সাননিউজ থেকে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদন নিয়ে কোন মন্তব্য করেননি।

সরকারি সংস্থা পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)র সদস্য (সিনিয়র) সচিব ড. শামসুল আলম সাননিউজকে বলেন, এমন একটি প্রাথমিক প্রতিবেদন আমাদের কাছে এসেছে। এটি আমরা এখনো গ্রহণ করিনি। আরও কয়েক মাস সময় লাগবে এসব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে চূড়ান্ত করতে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা