জাতীয়

ঢাকা থেকে আবু ত্ব-হা’র নিখোঁজের তথ্য পাচ্ছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে পুলিশ তাদের তদন্তে বলছে আবু ত্ব-হা ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের মতে আবু ত্ব-হা ঢাকার বাইরে থেকে নিখোঁজ হতে পারেন। তবে কীভাবে বা কোন কারণে তিনি নিখোঁজ হয়েছেন এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রে জানা যায়, আবু ত্ব-হার স্ত্রী ও মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজে বের করতে এরইমধ্যে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা। বেশ কিছু নির্দিষ্ট পয়েন্টকে সামনে রেখে আবু ত্ব-হাকে উদ্ধারের জন্য তারা কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আবু ত্ব-হার কোনো হদিস পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানাগুলোতে তদন্ত কাজ চলছে বলে সূত্রে জানা গেছে।

গত সোমবার (১৪ জুন) আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে ডিএমপির পল্লবী থানা।

আবু ত্ব-হার নিখোঁজের তদন্তের সর্বশেষ বিষয় নিয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম বলেন, তার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয় তিনি ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। কিন্তু আমাদের বেশ কয়েক দিনের তদন্তে আমরা এমন তথ্য পাইনি। আবু ত্ব-হা ঢাকার পল্লবী থানা এলাকা বা ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে তেমন কোনো তথ্য আমাদের হাতে আসেনি। তদন্তের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি ঢাকার বাইরে থেকে নিখোঁজ হয়ে থাকতে পারেন।

তিনি আরও বলেন, গত সোমবার তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করে গেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ত্ব-হাকে উদ্ধারের এবং তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা আমরা জানার চেষ্টা করছি।

এদিকে বুধবার (১৬ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বামী নিখোঁজ হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী সাবেকুন নাহার।

সংবাদ সম্মেলনে সাবেকুন নাহার বলেন, 'আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আমি একজন স্ত্রী হিসেবে জানি না আমার স্বামী কোথায়। আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশি কিছু চাই না। আমি তাকে অনেক ভালোবাসি।'

এর আগে স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর খোলা চিঠিও দিয়েছিলেন সাবেকুন নাহার। একই বিষয়ে গত মঙ্গলবার (১৫ জুন) পুলিশের মহাপরিদর্শক এবং র‍্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন তিনি।

এ বিষয়ে সাবেকুন নাহার জানান, আমার স্বামী নিখোঁজ হওয়ার পর রংপুর থানায় শাশুড়ি দুটি জিডি করেন। গত সোমবার (১৪ জুন) পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করি। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল আমার স্বামীর কোনো খোঁজ নেই। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তার খোঁজ কেন আমরা পাব না।

লিখিত অভিযোগের বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, আবু ত্ব-হার স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে আবু ত্ব-হা কোথায় থেকে নিখোঁজ তা আমরা নিশ্চিত নই। তিনি ঢাকা থেকে না অন্য কোথাও থেকে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

এদিকে গত রোববার (১৩ জুন) আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ডিএমপির দারুস সালাম থানা তার নিখোঁজের বিষয়ে কোনো অভিযোগ নেয়নি।

গত বৃহস্পতিবার (১০ জুন) রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আবু ত্ব-হা তার দু'জন সহকর্মী, গাড়ি চালকসহ চারজন নিখোঁজ হন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় রংপুর থেকে গাবতলী আসার পর তিনি তার সঙ্গীসহ নিখোঁজ হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা