জাতীয়

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে সোয়া ২ কোটি শিশু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। পক্ষকালব্যাপী এই কর্মসূচিতে সোয়া দুই কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। ৫ জুন থেকে দেশব্যাপী শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ১৯ জুন পর্যন্ত।

চলতি মাসের প্রথম সপ্তাহে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস অডিটরিয়ামে এক আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক পক্ষকালব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের সুফল সম্পর্কে মা ও শিশুদের উদ্দেশ্যে টিকাদান কার্যক্রম বিষয়ে বক্তব্য দেন তিনি।

এর আগে গত ২৪ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় পক্ষকালব্যাপী সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করার সিদ্ধান্ত নেন। চলতি মাসের ৫ জুন শুরু হয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। দেশব্যাপী ক্যাম্পেইনটি চলবে ১৯ জুন পর্যন্ত।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, সারাদেশ থেকে বিভাগীয় ও জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা জুমের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার লাইন ডাইরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমান।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা থেকে জানানো হয়, দেশের সকল ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রসমূহে প্রতিদিন ক্যাম্পেইন পরিচালিত হবে। নির্ধারিত ইপিআই সিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের (পুরাতন) ৮টি সাব-ব্লকে সপ্তাহের ছয়দিনের মধ্যে দুইদিন ইপিআই টিকাদান কর্মসূচির ব্যাঘাত না ঘটিয়ে অবশিষ্ট চার দিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় পুষ্টিসেবার পক্ষ থেকে বলা হয়, একই সঙ্গে কেন্দ্রে আগত শিশুদের পিতা-মাতা বা অভিভাবকদের পুষ্টি বিষয়ক বার্তা জানানো হবে। এবারের ক্যাম্পেইনে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র থাকবে বলেও জানায় জাতীয় পুষ্টিসেবা। এছাড়া কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের কারণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করার বিষয়ে কাজ করবে বলেও উল্লেখ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের অংশ হিসেবে ‘রিয়েল টাইম’ এ্যাপ-এর মাধ্যমে মনিটর করা হচ্ছে। অনলাইনে পাওয়া তথ্য থেকে জানা যায়, ক্যাম্পেইনের অষ্টম দিন অর্থাৎ গতকাল ১৩ জুন পর্যন্ত সারা দেশে ১ কোটি ২৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এবারের ক্যাম্পেইনে সারাদেশে মোট ২ কোটি ২০ লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াসোর লক্ষ্যমাত্রা ঠিক করার পরিকল্পনার কথা বলা হয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা