জাতীয়

আগামী ৩ দিন বৃষ্টি বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন দিন দেশে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাদেশের আকাশে এখনও মেঘ রয়েছে। বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হচ্ছে। রয়েছে হালকা বাতাসও। শনিবার পর্যন্ত এর প্রভাব বাংলাদেশে থাকতে পারে।

এদিকে ভারতের ওড়িশা এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ৬টায় এটি বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করছিল। লঘুচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে।

শুক্রবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে তারা এও জানিয়েছে, আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে তাপমাত্রা হালকা বাড়লেও দুঃসহনীয় পর্যায়ে আপাতত যাচ্ছে না।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস (এখন আর নেই) দুর্বল হতে হতে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে এখনও দেশের আকাশ মেঘলা আছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আজ বা কালের মধ্যে এর প্রভাব বাংলাদেশ থেকে কেটে যাবে।’

তিনি আরও বলেন, ‘এর প্রভাব কমে গেলে আরেকটা সিস্টেম আসবে, সে কারণে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বর্ষা সেট হবে বা মৌসুমী বায়ু আসবে, তার আগে একটু বৃষ্টি হবে। স্বাভাবিক যে বৃষ্টি হয়, সেটা হবে। আর বর্ষার বৃষ্টি জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।’

এদিকে, আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা