জাতীয়

গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি

নিজস্ব প্রতিনিধি: পবিত্র আল আকসা মসজিদ উদ্ধার সহ উগ্রবাদী ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ দাবি জানিয়েছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করছে। হামলার শিকার থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

সিরিয়া, ইরাক, লিবিয়া, ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম জাতি বর্ণ বিভিন্ন ছদ্মবেশে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি ভয়াবহ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর আগ্রাসন পুরোপুরি অগ্রহণযোগ্য ও অসহনীয়। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের এই আগ্রাসন ক্রমবর্ধমান। এই ন্যাক্কারজনক হামলার আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ সবার জানানো উচিত।

বক্তারা আরও বলেন, পাশবিক শক্তির নৃশংসতা, হত্যা ও ধৃষ্টতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতাবিরোধী খুনি অপশক্তির বিরুদ্ধে সত্যপ্রিয় সব মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার মাধ্যমেই সব মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে সমগ্র মানবমণ্ডলীর উদ্ধার ও মুক্তি সম্ভব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত, মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আবু আবরার চিস্তি, আওয়াল কাদেরী, শেখ হানিফ, অধ্যাপক মাহমুদ হাসান সানি, আল্লামা গোলাম সাদেক, অধ্যাপক মারুফ উদ্দিন শোভন, অ্যাডভোকেট মাঈনুদ্দিন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন ও হামিদুল হক পারবেঞ্জ প্রমুখ।

সাননিউজ/এএসএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা