জাতীয়

বিশ্বের ব্যয়বহুল কয়েকটি বিবাহবিচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি ডিভোর্সের মধ্যে জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি স্কটের বিচ্ছেদটি এখনও প্রথম সারিতে থাকলে সম্প্রতি বিয়ের ২৭ বছর পর বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (৬৫) এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস (৫৬) বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে সারা দুনিয়ায় তুমুল আলোচনা আর জল্পনাকল্পনার জন্ম দিয়েছেন।
২০১৯ সালের জুলাই মাসে ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা, বিলিয়নিয়ার জেফ বেজোস এবং তার স্ত্রী ম্যাকেঞ্জি স্কট বিয়ের ২৫ বছর পর তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ টানেন। ওই বিবাহবিচ্ছেদ ম্যাকেঞ্জি স্কটকে বিশ্বের তৃতীয় ধনী নারীতে পরিণত করে। নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের ২২তম শীর্ষ ধনীও এখন ম্যাকেঞ্জি স্কট। এখন পর্যন্ত ওই বিচ্ছেদটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স হিসেবে গণ্য করা হয়ে থাকে। যার কারণে জেফ বেজোসকে নিজের ৩৬ বিলিয়ন ডলারের সম্পদ ভাগ করে নিতে হয়েছিল। এ বছরের মার্চ মাসে ম্যাকেঞ্জি স্কট সিয়াটলের এক বিজ্ঞান শিক্ষকের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

অ্যালেক ওয়াইল্ডেনস্টেইন এবং জোসেলিন ওয়াইল্ডেনস্টেইনের বিয়ে বিচ্ছেদ ছিল ৯০‘র দশকের (১৯৯৯ সালে) সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স। জোসেলিন ওয়াইল্ডেনস্টেইন যিনি প্লাস্টিক সার্জারি করতে করতে ‘ক্যাটওম্যান’ নামে পরিচিত ছিলেন, ওই ডিভোর্সে পান ২.৫ বিলিয়ন ডলার, যা সেই সময় ছিল বিশাল অংকের টাকা।
তবে সম্ভবত ভাগ্য ক্যাটওম্যানের সহায় হয়নি। ২০১৮ সালে তিনি দেউলিয়া হন। ফ্রেঞ্চ-আমেরিকান ধনকুবের ও আর্ট ডিলার স্বামী অ্যালেক ওয়াইল্ডেনস্টেইন তার সাথে প্রতারণা করছেন জোসেলিন এটা জানার পর তাদের বিচ্ছেদটি বাজে হয়ে উঠেছিল।

কলেজ জীবন থেকেই তাদের সম্পর্কের পর বিলিয়নিয়ার টেসলার সিইও এলন মাস্ক ২০০৮ সাল পর্যন্ত আট বছরের জন্য কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনের সাথে বিবাহবন্ধনে ছিলেন এবং তাদের ছয় সন্তান ছিল। মাস্ক জানিয়েছেন তারা দুজন কিভাবে তাদের বাচ্চাদের যৌথ হেফাজতে রাখেন।
তিনি বলেন, বাচ্চাদের পরিচর্যাকারীর খরচ তিনিই বহন করেন এবং জাস্টিনকে প্রতি মাসে ২০,০০০ ডলার 'পোস্ট ট্যাক্স' প্রেরণ করেন। তিনি দাবি করেন, বিলাসবহুল 'বেল এয়ারে'র বাড়ি জাস্টিন উইলসনকে দিয়ে দেয়ার পাশাপাশি এই বিচ্ছেদের জন্য তাকে প্রতি মাসে গড়ে ১৭০,০০০ ডলার আইনী খরচ পরিশোধ করতে হয়।

জাস্টিন ছাড়াও অভিনেত্রী তালুলাহ রিলের সাথে মাস্কের দুইবার বিবাহ বিচ্ছেদ হয়। ২০১২ সালে তালুলাহ রিলে ৪.২ মিলিয়ন ডলার নিয়ে আলাদা হয়ে যান। তবে তারা এক বছর পর আবারও বিয়ে করেন। ২০১৫ সালে মাস্ক আবারও তার কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং নিউ ইয়র্ক পোস্ট অনুসারে ১৬ মিলিয়ন ডলারের বিনিময়ে এই দম্পতি দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের মীমাংসায় সম্মত হন।

এক সময়ের ফর্মুলা ওয়ান বস বার্নি এক্লেস্টোন (ফর্মুলা ওয়ান গ্রুপের সাবেক প্রধান নির্বাহী) বিবাহের ২৪ বছর পর ২০০৯ সালে ক্রোয়েশিয়ান আরমানি (ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড) মডেল স্লাভিকা রাডিস থেকে আলাদা হন। তাদের বিচ্ছেদ মীমাংসা সম্পর্কে অবশ্য তেমন কিছু জানা যায়নি। তবে সানের রিপোর্ট অনুযায়ী ধারণা করা হয়, বার্নি এক্লেস্টোন তার প্রাক্তন স্ত্রীকে প্রায় ১.২ বিলিয়ন ডলার প্রদান করেন।
গল্ফ কিংবদন্তি টাইগার উডসের সাথে সুইডিশ মডেল এলিন মারিয়ার প্রথম দেখা হয় '২০০১ ওপেন চ্যাম্পিয়নশিপে'। এর তিন বছর পর তারা বার্বাডোসে বিয়ে করেন। তবে ২০০৯ সালে টাইগার উডসের সাথে এক নাইটক্লাব ম্যানেজারের সম্পর্কের খবর প্রকাশের পরে ওই বিয়ে ভেঙে যায়। এলিন মারিয়া এক বছর পর টাইগার উডসকে তালাক দিয়েছিলেন ১১০ মিলিয়ন ডলারের নিষ্পত্তিতে।
সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা