জাতীয়

চেন্নাই থেকে ফিরলেন ১৬৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

ভারতের চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে লকডাউনে আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। আটকে থাকা প্রায় ৮০০ বাংলাদেশির মধ্যে প্রথম ফ্লাইটে এদের ফিরিয়ে আনা হলো।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৪৮ মিনিটে চেন্নাই থেকে ১৬৪ জনকে নিয়ে ইউএস বাংলার বিএস-২১০ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে বেলা ১টা ১৯ মিনিটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়ে দুই ঘণ্টার যাত্রা শেষে ঢাকায় পৌঁছায়।

সূত্র জানায়, যারা ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ কারো শরীরে করোনার সংক্রমণ নেই। তারা সেই টেস্টের ফলাফলের কপি নিয়েই দেশে ফিরছেন। তবু বিমানবন্দরে তাদের স্ক্রিনিং হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা