জাতীয়

লুঙ্গি-শাড়ি বিতরণে কাউন্সিলর প্রতি পৌনে ২ লাখ টাকা বরাদ্দ 

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণের জন্য প্রত্যেক কাউন্সিলর পাচ্ছেন পৌনে দুই লাখ করে টাকা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে ৫০০ জন মানুষের মধ্যে এই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হবে। এছাড়াও করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ৭২ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পাচ্ছেন এক লাখ করে টাকা।

রোববার (২ মে) এক অনলাইন সভায় যুক্ত হয়ে এসব তথ্য দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

কোভিড-১৯ ও লকডাউন পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. জাহিদ মালেকের সভাপতিত্বে এই সভা আয়োজিত হয়।

সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ৭২ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে খাদ্যশস্যও বিতরণ সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ড প্রতি ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণের জন্য ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার টাকা করে মোট এক কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আতিকুল আরও বলেন, ডিএনসিসি এলাকার এক হাজার ৯০৭টি মসজিদের প্রত্যেক ইমামকে দুই হাজার টাকা ও প্রত্যেক মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে মোট ৫৭ লাখ ২১ হাজার টাকা দেওয়া হয়েছে। ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

একইসঙ্গে শিশুদের জন্য নেওয়া বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরে আতিকুল বলেন, খাদ্য সহায়তা বাবদ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ৭ লাখ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য ক্রয়পূর্বক বিতরণের জন্য একই মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়, ক্রয় প্রক্রিয়া শেষে অনতিবিলম্বে তা বিতরণ করা হবে।

করোনা মোকাবিলায় গৃহিত বেশকিছু পদক্ষেপ তুলে ধরে আতিক বলেন, ডিএনসিসির বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে অদ্যাবধি মোট ৩৯ লক্ষ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত তরল জীবাণুনাশক ছিটানো হয়েছে।

৭২ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরের মাধ্যমে ১০ লাখ মাস্ক, ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ১ লাখ ৫০ হাজার টি সাবান, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, দুই হাজার বোতল লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হচ্ছে। মহাখালীতে অবস্থিত "ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল" বর্তমানে দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতাল। আগামী আমার পক্ষ থেকে হাসপাতালটিতে দুইটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তর করা হবে।

ভার্চ্যুয়াল সভায় সিটি কর্পোরেশনের মেয়ররা ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সিনিয়র সচিব ও পুলিশ মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা