জাতীয়

জলবায়ু তহবিল: ১০০ কোটি বিলিয়ন ডলারের আশায় বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক অর্থ সহায়তা পাওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৩ এপ্রিল) লিডার্স সামিট অন ক্লাইমেটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টাকা কোনো বিষয় নয়, কিন্তু রাজনৈতিক প্রতিশ্রুতি বড় বিষয়। আমি সবসময় আশাবাদী। ‌লিডার্স সামিট অন ক্লাইমেটে আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুতি দেওয়া প্রতি বছর ১০০ কোটি ডলার তহবিল পাবার বিষয়টি তুলে ধরেছেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২২ এপ্রিল) শুরু হওয়া দুই দিনের এই জলবায়ু সম্মেলনে ৪০ দেশের নেতারা যোগ দেন। শুরুর দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল নিশ্চিতের পরামর্শ দেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমার মনে হয়, এই সম্মেলনে সেটা পাওয়া গেছে। সম্মেলনে জার্মানি কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র আগামী ৯ বছরের মধ্যে কার্বন নিঃসরণ ৪৬ থেকে ৫০ ভাগে নামিয়ে আনবে। চীন ৬০ ভাগে নামানোর প্রতিশ্রুতি দিয়েছে। সৌদি আরবের কাছ থেকেও এমন প্রতিশ্রুতি পাওয়া গেছে। এটাই অর্জন, এটাই কমিটমেন্ট।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে চার দফা পেশ করেছেন। দফাগুলো হলো- অবিলম্বে উন্নত দেশগুলোর উচ্চাকাঙ্ক্ষী কার্যপরিকল্পনা গ্রহণ, যাতে তাদের জাতীয় কার্বন নিঃসরণ হ্রাস করার মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রার ঊর্ধ্বগতি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়।

প্রধানমন্ত্রীর দ্বিতীয় পরামর্শটি হলো- বার্ষিক লক্ষ্যমাত্রা ১০০ মার্কিন ডলার তহবিল নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতি বিশেষ মনোযোগ প্রদানের মাধ্যমে এই তহবিলের ৫০ শতাংশ অভিযোজন ও ৫০ শতাংশ প্রশমনের জন্য কাজে লাগানো।

উদ্ভাবন ও জলবায়ুর অর্থায়নে বড় অর্থনীতির দেশ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি সেক্টরগুলোকে এগিয়ে আসা। চতুর্থ পরামর্শ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, ‘সবুজ অর্থনীতি ও কার্বন নিরপেক্ষ প্রযুক্তিতে ট্রান্সফার হওয়া প্রয়োজন।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা