জাতীয়

বাঁশখালীতে নিহতের পরিবারকে ৩ কোটি করে টাকা দিতে রিট

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে তিন কোটি টাকা করে এবং আহতদের প্রত্যেককে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

এছাড়া ফৌজদারি মামলা থেকে তাদের নিষ্কৃতি দিতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সাথে, রিটে শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনার আর্জি জানানো হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়।

রিট করার বিষয়টি নিশ্চিত করেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ সাত সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১৬ জনকে বিবাদী করা হয়েছে।

রিটে ওই হতাহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনগত ব্যবস্থা নিতে এবং নিহত–আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন শ্রমিক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত বেশ কয়েকজনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নিহতরা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)। সংঘর্ষে আবদুল কাদের, ইয়াসির আহমেদ, আসাদুজ্জামান নামে তিন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন।

সংঘর্ষের পর কনস্টেবল আবদুল কাদের বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় গ্রামবাসী ও শ্রমিকসহ ১০ হাজারের মতো মানুষ আমাদের ঘিরে ফেলে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর গুলি চালিয়েছে।’

ঘটনার পর চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, চমেক হাসপাতালে এখন পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ১৩ জনকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শাকিল (১৯), আমিনুল ইসলাম (২৫), দিদার (২১), বিল্লাল (২৬), আযাদ (১৮), মিজান (১৮), কামরুল ইসলাম (২৬), শিমুল (২৮), শহিদুল ইসলাম (২৩) ও হাবিবুল্লাহ (২০)।

ওই বিদ্যুৎকেন্দ্রে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন। সংঘর্ষের ওই ঘটনায় শনিবার রাতে বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় সাড়ে তিন হাজারজনকে আসামি করা হয়েছে।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা