জাতীয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড্যাবের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা থেকে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

মঙ্গলবার বাদ জোহর বিএসএমএমইউ কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং একইসঙ্গে মহান আল্লাহর নিকট এই বিশ্ব মহামারী থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করা হয়। কর্মসূচীতে ড্যাব কেন্দ্রীয় কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএসএমএমইউ শাখার সম্মানিত সভাপতি ডা. মো. এরফানুল হক সিদ্দিকী, যুগ্মমহাসচিব ডা. মো. শহিদুল হাসান বাবুল, ডা. আদনান হাসান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ও দোয়া মাহফিল উপকমিটির আহ্বায়ক ডা. মো. শহিদুল ইসলাম, সদস্য সচিব ডা. মো. আবু নাসের, প্রকাশনা সম্পাদক ডা. মুহাম্মদ জাফর ইকবাল, সহ সম্পাদক ডা. মশিউর রহমান কাজল এবং ডা. আবু সাঈদ মহিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান ।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা