জাতীয়

বাড়ছে লঞ্চ ভাড়া

নিজস্ব প্রতিবেদক : সরকারের সিদ্ধান্ত মেনে বাস ও ট্রেনের মত লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এ জন্য দু-একদিনের মধ্যে বাড়ছে লঞ্চ ভাড়া। বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানো প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।

খালিদ মাহমুদ বলেন, ‘স্বাস্থ্যবিধি গুরুত্বপূর্ণ। ১৮ দফা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে। ঈদযাত্রার প্রস্তুতি যেন ভালোভাবে নিতে পারি সেজন্য সবাই সম্মত হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা হবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে যাত্রীর সংখ্যা কমিয়ে ফেলতে হবে। লঞ্চ মালিকরা আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কতটুকু ভাড়া বাড়ানো যায় সেটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়কে জানাবেন, আমরা সে আলোকে দ্রুত সিদ্ধান্ত নেব।’

‘এর আগে আমাদের অভিজ্ঞতা আছে, সেই আলোকে লঞ্চ মালিকদরে সঙ্গে কথা বলে তাদের ক্ষতি পোষাতে কতটুকু ভাড়া বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউ গতবারের থেকে বেশি, যদি প্রয়োজন না হয় কেউ যেন স্থানান্তর না হন, স্বাস্থ্যবিধিটা যেন মেনে চলি। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো লঞ্চ ব্যত্যয় ঘটালে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’


তিনি বলেন, ‘লঞ্চ মালিকদের আমরা কঠোর নির্দেশনা দিয়েছি, তারাও স্বাস্থ্যবিধি মেনে চলতে আমাদের সঙ্গে একমত হয়েছেন। বাস ও ট্রেনের সিট নম্বর আছে। কিন্তু লঞ্চের নকশাটা খুব জটিল একটা বিষয়। সেই জটিলতা কাটানোর জন্য আজ-কালকের মধ্যে একটা ব্যবস্থা নেব।’

‘গতবার আমরা একটা ব্যবস্থা নিয়েছিলাম, তবে আমরা খুব বেশি সফল হয়েছি, এটা বলা যাবে না। এবার আমরা সফল হতে চাই’ বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ বলেন, ‘বিআইডব্লিউটিএ মালিকরা বসে ভাড়া বাড়ানোর বিষয়ে আমাদের জানিয়ে দেবেন আমরা সেই ভাবেই ব্যবস্থা নেব। আশা করি, কাল থেকেই ভাড়া বাড়বে।’

লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছি। আর আমরা যাত্রীদের বলব, আপনারা যে যেখানে থাকবেন সেখানেই ঈদ করবেন। এটা সবার জন্যই ভালো।’

এছাড়া সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে এবং নদীর মাঝপথে নৌকাযোগে যাত্রী উঠালে সংশ্লিষ্ট লঞ্চ মালিক ও চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

আগামী ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত দিনের বেলাও সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। সব যাত্রীবাহী নৌযানে সদরঘাটে ঈদের আগের পাঁচদিন মালামাল/মোটর সাইকেল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ এবং ঈদের পরে অন্যান্য নদী বন্দর হতে আগত নৌযানে পাঁচদিন মালামাল/মোটর সাইকেল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা