জাতীয়

ডিজিটাল পদ্ধতিতে পণ্য বাজারজাতের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির পরিস্থিতির মধ্যে সতর্কতার সঙ্গে পণ্য বাজারজাত ব্যবস্থা চালু রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের জেলা কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের পণ্য যেন পচে না যায় এ ব্যবস্থা নিতে হবে।

সরকার প্রধান বলেন, 'কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য দূরত্ব বজায় রেখে বাজার ব্যবস্থা চালু রাখতে হবে। '

আইন-শৃঙ্খলা বাহিনীকে পণ্য বাজারজাতের ব্যবস্থা করে দিতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, 'তাহলে কিছু নিম্ন আয়ের মানুষের উপার্জন হবে। এর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।' এসময় প্রশাসনকে এগিয়ে আসতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রয়োজনে ডিজিটাল পদ্ধতির সুবিধা নিয়ে ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ কৃষি সামগ্রী বিক্রি করা যেতে পারে বলেও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাজারে যাওয়ার সময় দূরত্বটা বজায় রাখতে হবে। যেখানে হাট হয় সেই হাট-বাজার সম্পূর্ণ বন্ধ না রেখে কোনো বড় মাঠ দেখে সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দূরত্ব বজায় রেখে হাটে পণ্য বিক্রির একটা ব্যবস্থা (করতে হবে), সপ্তাহে একদিন অন্তত।

শেখ হাসিনা বলেন, 'বর্জ্য ব্যবস্থাপনার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলব। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরকে এ ব্যাপারে আরো নির্দেশনা দিতে হবে। স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। মাস্ক ব্যবহার করলে সতর্ক থাকতে পারবেন, নিজেকে সুরক্ষা করতে পারবেন।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা