জাতীয়

মাদ্রাসা ছাত্রকে মারধর: শিক্ষকের শাস্তিতে পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে মারধর করা শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার ওই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের বিষয়ে হাইকোর্টকে জানিয়ে বলেন, ‘এরই মধ্যে বিচারিক আদালতের নির্দেশে ওই মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে এবং নির্যাতিত শিশু শিক্ষার্থীকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষকের হাতে নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থীর লেখাপড়া যেন বন্ধ হয়ে না যায়- তার খেয়াল রাখতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার (১৪ মার্চ) এ মন্তব্য করেন।

নির্যাতনের ওই ঘটনায় মাদ্রাসাশিক্ষক মাওলানা মো. ইয়াহিয়ার বিরুদ্ধে নেয়া পদক্ষেপ বিষয়ক শুনানিতে রোববার আদালত এ কথা বলেন।

ওই শিক্ষার্থীর বাসায় পুলিশ মোতায়েন করে নিরাপত্তা দেয়া হয়েছে জানিয়ে ডেপুটি এটর্নি জেনারেল আদালতকে জানান, ‘ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রিন্সিপালসহ দায়িত্বশীল যারা আছেন, তাদের সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে।’

এক পর্যায়ে শুনানিতে আদালত বলেন, ‘মাদ্রাসায় বিভিন্ন মানসিক ও শারীরিক নির্যাতন, এমনকি যৌন নির্যাতনের ঘটনাও ঘটছে। এ বিষয় আগে থেকেই আদালতের নির্দেশনা আছে। সে নির্দেশনাগুলো সব জায়গায় যাতে কার্যকর হয় এবং কমিটি গঠনসহ আদালতের নির্দেশনার যাতে যথাযথ বাস্তবায়ন হয় মাদ্রাসা কর্তৃপক্ষকে সে ব্যাপারে সচেষ্ট হতে হবে।’

গত মঙ্গলবার (৯ মার্চ) বিকালে হাটহাজারী পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে আসেন তার মা। পরে চলে যাওয়ার সময় শিশুটি মায়ের পেছন পেছন ছুটে যায়। তা দেখে শিক্ষক ইয়াহিয়া তাকে ঘাড় ধরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন।

শিশুটিকে মারধরের ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গভীর রাতে মাদ্রাসাটিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন আট বছরের শিশুটিকে উদ্ধার এবং শিক্ষক ইয়াহিয়াকে আটক করেন।

কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ না করায় শিক্ষককে বুধবার সকালে ছেড়ে দেয়া হয়। তবে বুধবার রাতের ওই ঘটনায় শিশুটির বাবার করা মামলায় পরে গ্রেফতার মাদ্রাসাশিক্ষক মাওলানা মো. ইয়াহিয়াকে বৃহস্পতিবার কারাগারে পাঠান আদালত। অন্যদিকে, মঙ্গলবার রাতেই ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়।

শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনাটি রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার গত বৃহস্পতিবার হাইকোর্টের নজরে আনেন। তখন হাইকোর্ট ওই শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে নির্দেশ দেন।

এছাড়াও ‘নির্যাতনের’ শিকার শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে কি-না এবং শিশুটির পরিবারকে নিরাপত্তা দেয়া হয়েছে কি-না, তাও জানাতে চান হাইকোর্ট। রোববারের (১৪ মার্চ) মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবিষয়ে জানাতে বলা হয়। সে অনুযায়ী ওই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের বিষয়ে আদালতকে জানানো হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা