জাতীয়

তরঙ্গ নিলাম থেকে আয় ৩ হাজার কোটি টাকা

দ্রুত পরিবর্তনশীল টেলিযোগাযোগ খাত, গ্রাহকদের মোবিলিটি এবং উচ্চতর ডাটারেটের চাহিদার উত্তরোত্তর বৃদ্ধি -এ বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করে বিটিআরসি’র আয়োজনে আজ (৮ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৮০০/২১০০ মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় দেশের চার মোবাইল অপারেটরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় টেলিযোগাযোগ খাতের বহুল আলোচিত এ নিলাম অনুষ্ঠানটি। এবারের নিলামে ভিত্তিমূল্য ধরা হয় সরকারের পুর্বানুমোদনপূর্বক ২০১৮ সালের নিলামের বিক্রয় মূল্য অনুযায়ী অর্থাৎ, ১৮০০ মেগাহার্জ ব্যান্ডের ১ মেগাহার্জ তরঙ্গ মূল্য ১৫ বছরের জন্য ৩১ মিলিয়ন মার্কিন ডলার হারে এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডের ১ মেগাহার্জ তরঙ্গ মূল্য ১৫ বছরের জন্য ২৭ মিলিয়ন মার্কিন ডলার হারে। ২০১৮ সালের অকশনে নিলামকৃত তরঙ্গ অপারেটর তার চাহিদা অনুযায়ী ২-জি বা ৩-জি অথবা ৪-জি লাইসেন্সের মেয়াদে তরঙ্গ বরাদ্দ গ্রহণের সুযোগ রাখা হয়েছিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন অনুষ্ঠানে নিলাম সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এবারের নিলামে প্রাপ্ত তরঙ্গ, বরাদ্দের তারিখ থেকে ৫.৫৯ বছর মেয়াদকালের জন্য প্রযোজ্য চার্জের সাথে সংশ্লিষ্ট ভ্যাট যোগ করে প্রাপ্ত সর্বমোট চার্জের ২৫% অগ্রিম আগামী ২২ মার্চ মধ্যে পরিশোধ সাপেক্ষে সাময়িক তরঙ্গ বরাদ্দ পত্র জারি করা হবে। তরঙ্গ বরাদ্দপত্র জারির তারিখ থেকে প্রতি এক বছর অন্তর বাৎসরিক ১৫% হারে বাকি ৭৫% চার্জ পাঁচটি কিস্তিতে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। নিলামে সর্বমোট প্রস্তাবিত ২৭.৪ মেগাহার্জ (১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৭.৪ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডে ২০ মেগাহার্জ) তরঙ্গ প্রদানের নিষ্পত্তি হয়। যার থেকে সরকারের আয় হবে ভ্যাটসহ প্রায় তিন হাজার কোটি টাকা।

কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার এ.কে.এম. শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রায় ১২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ নিলামে গ্রামীণফোন ১৮০০ মেগাহার্জ ব্যান্ড হতে ৩১ মিলিয়ন মার্কিন ডলার/মেগাহার্জ দামে ০.৪ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড হতে ২৯ মিলিয়ন মার্কিন ডলার/মেগাহার্জ দামে ০৫ মেগাহার্জ এবং ৪৬.৭৫ মিলিয়ন মার্কিন ডলার/মেগাহার্জ দামে ০৫ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। সুতরাং, ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে গ্রামীণ ফোনের বর্তমান তরঙ্গ ১৯.৬ মেগাহার্জ হতে ২০.০ মেগাহার্জে এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডে গ্রামীণফোনের বর্তমান তরঙ্গ ১০ মেগাহার্জ হতে ২০ মেগাহার্জে উন্নীত হলো।

রবি ১৮০০ মেগাহার্জ ব্যান্ড হতে ২.৬ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড হতে ২৯ মিলিয়ন মার্কিন ডলার/মেগাহার্জ দামে ০৫ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। সুতরাং, ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে রবি -এর বর্তমান তরঙ্গ ১৭.৪ মেগাহার্জ হতে ২০.০ মেগাহার্জে এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডে রবি -এর বর্তমান তরঙ্গ ১০ মেগাহার্জ হতে ১৫ মেগাহার্জে উন্নীত হলো।

বাংলালিংক ১৮০০ মেগাহার্জ ব্যান্ড হতে ৪.৪ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড হতে ৫.০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। সুতরাং, ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে বাংলালিংক -এর বর্তমান তরঙ্গ ১৫.৬ মেগাহার্জ হতে ২০.০ মেগাহার্জে এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডে বাংলালিংক -এর বর্তমান তরঙ্গ ১০ মেগাহার্জ হতে ১৫.০ মেগাহার্জে উন্নীত হলো।

টেলিটক ২১০০ মেগাহার্জ ব্যান্ডে অত্যন্ত প্রতিযোগিতামূলক নিলামে অংশগ্রহণ করেও শেষ পর্যন্ত কোনো তরঙ্গ কিনতে পারেনি। সুতরাং, ২১০০ মেগাহার্জ ব্যান্ডে টেলিটক -এর বর্তমান তরঙ্গ ১০ মেগাহার্জ ব্যবহার করেই তাদের সেবা প্রদান কার্যক্রম চালিয়ে যেতে হবে।

বরাদ্দকৃত তরঙ্গে চলতি বছরের ০৯ এপ্রিল হতে অপারেটরগণ সেবা দিতে সক্ষম হবে। বিটিআরসি আশা করে তরঙ্গ বরাদ্দ করায় মোবাইল টেলিযোগাযোগ এর গুণগত মান বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, বাংলাদেশে মোবাইল প্রযুক্তির শুরুর দিকে ১৯৯৬ সালে তিনটি অপারেটরকে বিনামূল্যে তরঙ্গ বরাদ্দ দিয়ে সেই সময়ের সরকার প্রধান, আমাদের আজকের প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শীতার পরিচয় দিয়েছিলেন। যা, আজকের ডিজিটাল বাংলাদেশ গঠনে কার্যকরী পদক্ষেপ নিতে বিটিআরসি তথা সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা