জাতীয়

দেশের উত্তরাঞ্চলে আবারও বইছে শৈতপ্রবাহ

দেশের উত্তরাঞ্চল উপর দিয়ে আবারো বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গাসহ উত্তরাঞ্চেলের উপর দিয়ে বয়ে যাচ্ছে এ শৈতপ্রবাহ। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন খটে খাওয়া দরিদ্র মানুষ। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি।

ঘন কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বজিতলা। মরে লাল হয়ে যাচ্ছে ধানের চারা। আজও বৃষ্টি হয়েছে দেশের কোন কোন স্থানে। গেল কয়েকদিনের বৃষ্টিতে শীতকালীন সবজী ও আলু ক্ষেতে পানি জমে। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া আশঙ্কা করছেন চাষিরা।

হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। কোন কোন হাসপাতালের বেডে জায়গা পেয়ে এই শীতে মেঝেতে থাকতে হচ্ছে রোগীদের। রোগীদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা